

শাফায়েত লিথিকে দেখেই খুশি হয়ে এগিয়ে এলো। 'থ্যাংক গড, তোমাকে খুঁজতে হলো না। কেমন আছো?' লিথি চোখমুখ শক্ত করে বলল, 'আপনি এখানে কি জন্য এসেছেন?' 'তোমাকে কোম্পানি দিতে এলাম।' 'অদ্ভুত, আমি কি আপনাকে আসতে বলেছি?' চড়াও গলায় বলল লিথি। 'নিজের লোককে ডেকে আনতে হয় না, তারা একাই চলে আসে।' লিথি চোখ ছোটো ছোটো করে বলল, 'আপনি আমার নিজের লোক নন।' শাফায়েত বলল, 'আমি ছাড়া এই শহরে তোমার আর নিজের লোক আছে বলে আমার তো মনে হয় না।' “তোর মন পাড়ায়”