

আমি নাসিফ ইয়াকিন, বাবার একমাত্র সন্তান। তবুও, বাবার প্রতি আমার শ্রদ্ধাবোধ নেই। আমার বাবা, সরফুজ্জামান, এ নিয়ে আক্ষেপ করেন যে আমি তার প্রতি কোনো দায়িত্ব পালন করি না, কিন্তু এর পেছনে কারণ আছে। আমি ড্রয়িং রুমে বসে টিভির রিমোট নিয়ে নাড়াচাড়া করছিলাম, এমন সময় বাবা এসে বললেন, "বাবা, কিছু কথা ছিল তোর সাথে।" আমি বললাম, "বলে ফেলো, কি বলবে?"