

এই বইয়ের সব ছড়াগুলোই ‘জুলাই’ পূর্ব কালের বাস্তব পরিস্থিতির ব্যঙ্গাত্মক প্রকাশ। ফলে ৩৬শে জুলাইয়ের আগে এগুলো কোথাও প্রকাশ করার সাহস করে ওঠাটা দুরূহই ছিল। বেশ কিছু বিখ্যাত ছড়ার প্যারোডি যোগ করা হয়েছে এই কলেবরে। প্যারোডির পর মূল ছড়াটিও দেওয়া আছে। কিছু ক্ষেত্রে বক্তব্য বুঝার সুবিধার্থে কোন প্রেক্ষাপটে ছড়াটি লেখা হয়েছে তা উল্লেখ করা হয়েছে। পাঠকের কাছে ভালো লাগলেই এ প্রচেষ্টা স্বার্থক হবে।