

“একটা পারিবারিক সিদ্ধান্ত আর হুট করেই বাঁধা পড়ে দুজন অচেনা মানুষ। পবিত্রতার সেই বন্ধনের নামই হচ্ছে ‘বিয়ে’। মেহেক কখনো ভাবেনি হুট করেই তার পুরো জীবনটা এভাবে পাল্টে যাবে। চঞ্চল, উড়নচণ্ডী আর নিজের মতো থাকা মেয়েটি হঠাৎ করেই কারো স্ত্রী, কারো পরিবারের বধূ হয়ে যাবে। শুদ্ধ! নামের মতোই সে একজন শুদ্ধপুরুষ। শান্ত, ধৈর্যশীল আর গুরুগম্ভীর প্রকৃতির পুরুষটির মাঝে লুকিয়ে আছে গভীর ভালোবাসা, দায়িত্ব আর ধৈর্যের ভিন্ন উপাখ্যান। সে কখনোই কোনো কিছুতে কাউকে জোর করে না, তবে নিজের মানুষগুলোর প্রতি তার অধিকারবোধ তীব্র। ভালোবাসাকে সে বরাবরই দায়িত্ব আর বোঝাপড়ার নামে আখ্যায়িত করেছে। তবে মেহেক তার জীবনে আসার পর সে বুঝতে পেরেছে পৃথিবীতে ভালোবাসার নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই। এটা শুধুমাত্রই অন্তস্তলের গভীর অনুভূতি। তাদের এই হুট করে জুড়ে যাওয়া সম্পর্কটায় প্রথমে ছিল অস্বস্তি, তারপর অভ্যস্ততা। এরপর ধীরে ধীরে তারা একে অন্যের প্রয়োজন আর অবলম্বন হয়ে দাঁড়ায়। শুদ্ধ পুরুষ আর মেহেকের সম্পর্কের গভীরতা মাপতে পড়ুন... “প্রাণোসখা” “একটি সম্পর্কের সবচেয়ে গভীরতম শিকড় হচ্ছে— ভালোবাসা।” [আশিয়ান খান শুদ্ধ]
অনেক সুন্দর একটি গল্প🥰😘 অনেক ভালো লেগেছে পড়তে 😍😍
Read all reviews on the Boitoi app
মিষ্টি মিষ্টি একটা প্রেম। 🥹
গল্পটা অনেক সুন্দর হইছে, দারুণ জুটি শুদ্ধ মেহেক । কি মিষ্টি চরিএ, অ্যারেঞ্জ ম্যারেজ এমন গল্প আমার অনেক প্রিয় ভালোলাগা ভালোবাসা নিজের বউ করা সুন্দর হালাল করে নিজের করে নেওয়া! প্রাণসখা মিষ্টি নাম।
ভীষণ মিষ্টি🍂🍂
অনেক সুন্দর
অসাধারণ ❤️🫶
❤️❤️❤️❤️❤️ অনেক সুন্দর
সুন্দর
এই গল্পটা সত্যিই অসাধারণ ছিলো আপু। তোমার লেখনীও মারাত্মক সুন্দর। আরও এগিয়ে যাও আপু।❤️😍🥰
বেস্ট বেস্ট বেস্ট❤️ ই-বুক ফর-এভার😍 থ্যাঙ্কিউ সো মাচ আপু এতো সুন্দর ই-বুক ফ্রিতে দেওয়ার জন্য।🥰