

"মম। খাবার দাও। আমি হাংরি।” “ইংরেজের বাচ্চা। বাংলায় কথা বলবি।” শ্রবণ বিরক্তি নিয়ে বলে, “এত বোরিং মম কেন তুমি? ড্যাডের মতো হতে পারো না? কী দেখে তোমাকে বিয়ে করলো ছেলেটা।” সেহেরী বড় বড় চোখ করে তাকায় শ্রবণের দিকে। কিন্তু সে ভয় পায় না। বরং হেসে বলে, “কাকীমা। তোমাকে একদম রাতসাশান মুভির ক্রিস্টোফারের আম্মুর মতো লাগছে। ওভাবে তাকিয়ো না। কিউট লাগে না।” সেহেরী ফ্যালফ্যাল নেত্রে তাকিয়ে আছে। ক্রিস্টোফারকে চেনে না ও। “মুভি টা ডাউনলোড করে দিস তো। দেখবো।” শ্রবণ হাসে। শ্রেয়না মুভিটা দেখেছে। তার মেজাজ গরম হয় ছেলের এমন বেয়াড়াপনা দেখে। “দিন দিন বেয়াদব হচ্ছিস? বাপের মতো হয়েছিস। ভেবেছিলাম খাওয়ার পর কথা তুলবো। কিন্তু তোকে সুযোগ দেয়াই উচিত নয়। স্কুলে মারামারি কেন করেছিস? তুই পড়িস সিক্সে, ওই ছেলে তোর চেয়ে এক ক্লাস উপরে। ঝগড়া লাগে কীভাবে? এই বয়সেই এত অধঃপতন তোর?” শ্রবণ বোঝানোর ভঙ্গিমায় বলে, “মম। ও আমার ড্যাডকে অপমান করেছে। আমাকে বলেছে আমি যেন প্রতিদিন আমার বাপকে বলে দুই গ্লাস করে দুধ খাই। ও নাকি আমার দাদু হয়। ভাবতে পারছো, কতটা বেয়াদব?” “অবশ্যই বেয়াদব।” মা-কে নিজের দিকে টানতে দেখে বেশ খুশি হলো শ্রবণ। কিন্তু শ্রেয়না ওর খুশিতে পানি ঢেলে বলে উঠল, “কিন্তু তোমার কাছেপিঠেও না ও। বাপের ন্যাওটা। বাপকে বলো খাবার দিবে।”
Beautiful story
Read all reviews on the Boitoi app
আমার আবরণ আর শ্রেয়ানা সেই সিজন ১ থেকে পছন্দ ওদের সব গল্পই আমি পড়ছি। সত্যি বলতে অনেক ফানি লাগে ওদের ডায়ালগ গুলা। তবে আবরণ আর শ্রেয়ানার আরেকটু রোমান্স দিলে বলো লাগতো🫣
অসাধারণ হয়েছে আপু।। আবরন কে বরাবরই ভালো লাগে। এখন তে সাথে শ্রবন আছে সেজন্য আরও বেশি ভালো লাগছে
অসাধারণ আপু❤️
Thank you Dear eto sudor voi er jonno❤️
অসম্ভব সুন্দর একটা গল্প,আবরণ আর শ্রেয়ানা আলমকে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনার জন্য ধন্যবাদ। এই গল্প নিয়ে যত বলবো তত কম হবে আমার মোট ফ্রেবারিট ফিকশনাল ক্যারেক্টর গুলার মধ্যে আবরন জাইদ একটা। এই গল্পের প্রতিটা ক্যারেক্টর আমার প্রিয়। ভালো থাকুক আবরন আর তার কৈতরি।
নতুন লেখিকা হিসেবে অসম্ভব ভালো লিখেছো আপু(ঢং করে তুমি বলা লাগলো)।লেখনী সুন্দর সহজ এবং সাবলীল।পঠনযোগ্য। কোনোরকম অতিরিক্ত লেখা নেই।বাবুদের কাহিনি সহ আরও খুটিনাটি বিষয় রয়েছে গল্পে।অসম্ভব সুন্দর। প্রথমেই আমার মনে ভাব প্রকাশ করছি।আবরন আর শ্রেয়না দুটো নাম বা চরিত্র না। তারা আমার কাছে কল্পনার বিশালতা।আবরন অর্থ কিছুর খোলস বা বাহ্যিক অবস্থা টা। ঠিক তেমনই আবরন অর্থ শ্রেয়না।তার কৈতরি।গল্পে আবরন শ্রেয়নাকে চাঁদ বলে আখ্যায়িত করেছে আর শ্রবন তাদের ছেলে, তাকে আর সিরানকে তারা বলেছে তাহলে ওই বিশাল আকাশ টা নিশ্চয়ই আবরন?তার বুকে ভেসে আছে চাঁদ সহ নক্ষত্র।আমার মনের ভাব এটুকুই। নাম:গল্পের নামের সার্থকতা আছে আবরন সবসময় তার চাঁদের জন্য ব্যাকুল।তাই ব্যাকুলতার অপর নাম তুমি। গল্পের প্রধান যুগল ছাড়াও আরও অনেক যুগল আমরা দেখতে পেয়েছি। তাদের পরিনয়ও অসাধারণ। মোটকথা গল্পে আমরা পরিপূর্ণ সংসার দেখতে পেয়েছি। সবগুলো যুগলের।হাসি মজা কান্না। আর ভাই-বোনের চিরাচরিত ঝগড়াঝাঁটি, কথা-কাটাকাটি। আর আবরন এর কল্পনায় দেখা তার আর তার ছেলের ভবিষ্যৎ। হবেই তো। তার কার্বন কপি বলে কথা। শ্রবন-সিরান:দুই জমজ ভাই বোন।আদর্শ ভাইবোনের মতো একে অপরকে আগলে রাখা,ঝগড়া তো আছেই।সবথেকে ভালো লেগেছে গুন্ডাদের হাত থেকে শ্রবণ সিরানকে যেভানে প্রোটেক্ট করছে। তারপর তাদের চুলোচুলি তো আছেই৷ ক্লাসরুমের একটা হাস্যকর ঘটনা। শ্রবন:আব্রেয়ান জায়িদ শ্রবন।ভালোবাসার নাম।তারও বাবার মতো সিনিয়র লাগবে।মা বাবার সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।যেমনটা সবার হওয়া উচিত।তেমনটাই। আর তার দুষ্টু কর্মকান্ড পড়তে হলে অবশ্যই ই-বুক টা কিনতে হবে।তার দাদুর সাথের মিষ্টি কাজকর্ম।আর সিরাতের সাথের ঝগড়া। পুরোটাই চুমু। সিরান:শ্রবণের বোন বলে যে সে শ্রবণের মতো হবে তাতো হবেনা। সে তার মতো। অসাধারণ। তাকে নিয়ে আর কিছু বলবোনা। এছাড়াও যেসব চরিত্র রয়েছে, প্রত্যেকেই স্বয়ংসম্পূর্ণ।এক কথায় অসাধারণ ভাবে ফুটিয়ে তোলা হয়েছে ই-বুকে।পড়ার জন্য আমারও মন ব্যাকুল। এছাড়াও অনেক টুইস্ট রয়েছে ই-বুকে যেটা জানতে হলে পড়তে হবে। আমি তো স্পয়লার দিবোনা।অনেক রহস্য। মোদ্দাকথা থ্রিল,রোম্যান্স,সামাজিক সবধরনেরই বলা যায় ই-বুক টা। নিজেই স্বয়ংসম্পূর্ণ সে। আশা করছি এটা কেনার পর কেউ বলবেনা ওয়েস্ট অফ মানি। আমার তো তাই মনে হয়নি। শেষে বলি, ব্যাকুলতার অপর নাম :ব্যাকুলতার অপর নাম তুমি🪷