

জ্যোৎস্নায় মোড়ানো ক্যামেরার আলো আর মিডিয়ার চমকঢমকে শুরু হয় রোদসী ও উচ্ছ্বাসের সম্পর্ক। উচ্ছ্বাস চলচিত্র জগতের অভিনেতা, যিনি একান্ত নির্জনতা খোঁজেন। সে সাধারণ, অথচ নিজের জেদে অটুট। রোদসী, চুপচাপ। নীরব এক নামমাত্র! তাদের মাঝে ভালোবাসা ফুল হয়ে ফুটেনি, আগুন হয়ে জ্বলে উঠেছে। তারপর পজেসিভ প্রেম, দহন, দায়িত্ব আর গোপন বিয়ের ভেতর দিয়ে তারা লড়েছে এক অন্ধ দুনিয়ার বিরুদ্ধে। একটা অপমান, একটা আঘাত, একটা প্রতিশোধ… আর শেষ পর্যন্ত জন্ম নেয় রিন্তিহা উর্জা নামের একটি আলো; যার আগমনে তাদের জীবনের সবচেয়ে শান্তিপূর্ণ বিস্ফোরণ ঘটে। সকল মিডিয়া গুঞ্জন, আলো আর বিতর্ক, কল্পনা জল্পনা ছাপিয়ে, তারা একসময় হারিয়ে যায় পাহাড়ের কোলের এক নির্জন কটেজে! যেখানে নেই কোনো ক্যামেরা, নেই মিথ্যা অপ-প্রচার… আছে শুধু নিঃশব্দ ভালোবাসা আর একটা ছোট্ট পরিবার। "রোদচ্ছ্বাস" এক পাগল প্রেমিকের দায়িত্ব হয়ে ওঠার গল্প, এক ভীত নারীর শক্তি হয়ে ওঠার লড়াই, আর একরাশ রোদ ও উচ্ছ্বাসে গাঁথা জীবনের নিঃশব্দ বিজয়। সম্পূর্ণ গল্প জানতে হলে পড়তে হবে ই-বই "রোদচ্ছ্বাস"।
"উচ্ছ্বাস ইজ মাই ফেভারিট, বিলাভড সাইকো ক্যারেক্টার। হি'জ আ ডিভা। চমৎকার লিখনির সাথে চমৎকার গল্প। এভ্রিওয়ান শুড ট্রাই দ্যিস 🤎"
উচ্ছ্বাস ইজ মাই ফেভারিট, বিলাভড সাইকো ক্যারেক্টার। হি'জ আ ডিভা। চমৎকার লিখনির সাথে চমৎকার গল্প। এভ্রিওয়ান শুড ট্রাই দ্যিস 🤎
Read all reviews on the Boitoi app
রোদশী আর উচ্ছ্বাস এর গল্প আরেকবার পেয়ে সত্যি খুবই আনন্দিত। এই গল্পটা আমার কাছে একদম সাদামাটা লেগেছে। শেষে সুন্দর একটা সংসারের মাধ্যমে সমাপ্তি হয়েছে! উচ্ছ্বাস নিজের অভার পসেসিভনেস রোদশীর কথায় বুঝতে পেরে নিজেকে সংশোধনের চেষ্টা করেছে। উচ্ছ্বাসের কেয়ারিং আর প্রোটেকটিভ স্বভাবটাও আমার খুব খুব ভালো লেগেছে । আবার গল্পে মিডিয়ার ডার্কসাইড দেখানো হয়েছে। একজন পাবলিক ফিগারের প্রাইভেসি কিভাবে বার বার নষ্ট করা হয় তা তুলে ধরা হয়েছে। খুবই সুন্দর একটা কাহিনী। আমার কাছে এখন মনে হচ্ছে গল্পটা কেন শেষ হলো!