

'বিগত সাত মাস ধরে কেউ আমাকে ফলো করে। আমার বেডরুম, কিচেন, বেলকনি থেকে শুরু করে আমি যেখানে যাই, সেখানেই তার নজর থাকে। সে আমায় নজরবন্দি করে রাখে। সারারাত ভয়ে আমি বিছানায় জেগে বসে থাকি। শুধু মনে হয়, কেউ তাকিয়ে আছে। আমি আর এভাবে বাঁচতে পারছি না। আপনি আমায় প্লিজ সাহায্য করুন।' মেয়েটার কথা শুনে ড. মেহেদী হাসান চশমা ভেদ করে তার দিকে দৃষ্টি রাখে। 'রিল্যাক্স, মিস...' 'আভিরা আয়াত।' 'মিস আভিরা আয়াত, আপনি প্রথমে গলাটা ভিজিয়ে নিন, এরপর আমাকে বিস্তারিত ঘটনা একে একে বলুন।' টেবিলের উপর থাকা জলের গ্লাসের উপর থেকে ঢাকনা সরিয়ে তার দিকে এগিয়ে দেয়। আভিরা গ্লাসটা নেয় না, বরং ঢোক গিলে বলে, 'আপনি আমার কথা বিশ্বাস করছেন তো? আমার কথা কেউ বিশ্বাস করবে না। যাকেই বলি, হেসে উড়িয়ে দেয়। বলে- ভালো একজন সাইকোলজিস্ট দেখা।' 'অবশ্যই। আপনার সাথে ঠিক কি কি হচ্ছে, আমাকে খুলে বলুন, আমি সব শুনবো।' 'আমার মনে হয়, আমার অ্যাপার্টমেন্টে কেউ আছে। যে লুকিয়ে থাকে। আর আমাকে দেখে সবসময়।' 'আপনি পুলিশ কমপ্লেইন করেছেন?' 'ডেকেছিলাম, তারা সার্চ করে কিছুই পায়নি, উল্টো বললো আমার মানসিক ডাক্তার দেখানো উচিত। কিন্তু আমি তো জানি, সে আমায় দেখে, সবসময় আমার উপর নজর রাখে।' 'কে সে?' আভিরা মাথা নাড়িয়ে জবাব দেয়, 'জানি না। ঘুমালে সে আসে। আমাকে স্পর্শ করে। চোখ মেললে দেখি, সে নেই। আমি তার স্পর্শ অনুভব করেছি। বিগত সাত মাস ধরে অভ্যস্ত হয়ে গেছি সেই স্পর্শে।'
"কে সে? এক প্রহরের পর একদম পারফেক্ট একটা থ্রিলার পড়লাম। স্পয়লার দেখেই পড়ার আগ্রহ দ্বিগুণ বেড়ে গেছে। অবশেষে পড়েই ফেললাম। শুরু থেকে শেষ পর্যন্ত অন্যরকম একটা ঘোরে ছিলাম। সব এত বাস্তব লাগছিল যা প্রকাশ করার মত না। স্টকারের উন্মাদ পাগলাটে ভালোবাসাগুলি এত্ত ভালো লেগেছে যে আমি নিজেই ডুবে গেছি এমন আস্ত এক প্রহেলিকাময় পাগলামিতে🥹।এত আদুরে আদুরে ভালোবাসা সবটাই নিজের বিভ্রম হবে এটা জাস্ট ভাবতেই পারছি না। তবে গল্পের মাঝের টুইস্টটা বেশি জোস ছিলো। কিন্তু কিন্তু এত কিছুর মধ্যেও প্রশ্ন আসলে রয়েই যায়__ সবটাই কি আভিরার বানানো/ভ্রম নাকি স্টকারের পুরোটাই সত্য? যদি ভ্রমই হবে তাহলে ভার্সিটিতে আভিরার সাথে ঘটা ঘটনাগুলো কি🤷♀️? প্রশ্ন/রহস্য কিন্তু রয়েই গেছে সমাপ্তির শেষ বাক্যটিতে! সবশেষে একটা কথাই বলব অসম্ভব সুন্দর ছিলো পুরো গল্পটা। জলদি জলদিইইই এটার দ্বিতীয় খন্ড চাইই😩🫶।"
Khub shundor golpo ta.Tobe keno jeno stalker ta real hok etai cheyechilam prothom theke.
Read all reviews on the Boitoi app
কে সে? এক প্রহরের পর একদম পারফেক্ট একটা থ্রিলার পড়লাম। স্পয়লার দেখেই পড়ার আগ্রহ দ্বিগুণ বেড়ে গেছে। অবশেষে পড়েই ফেললাম। শুরু থেকে শেষ পর্যন্ত অন্যরকম একটা ঘোরে ছিলাম। সব এত বাস্তব লাগছিল যা প্রকাশ করার মত না। স্টকারের উন্মাদ পাগলাটে ভালোবাসাগুলি এত্ত ভালো লেগেছে যে আমি নিজেই ডুবে গেছি এমন আস্ত এক প্রহেলিকাময় পাগলামিতে🥹।এত আদুরে আদুরে ভালোবাসা সবটাই নিজের বিভ্রম হবে এটা জাস্ট ভাবতেই পারছি না। তবে গল্পের মাঝের টুইস্টটা বেশি জোস ছিলো। কিন্তু কিন্তু এত কিছুর মধ্যেও প্রশ্ন আসলে রয়েই যায়__ সবটাই কি আভিরার বানানো/ভ্রম নাকি স্টকারের পুরোটাই সত্য? যদি ভ্রমই হবে তাহলে ভার্সিটিতে আভিরার সাথে ঘটা ঘটনাগুলো কি🤷♀️? প্রশ্ন/রহস্য কিন্তু রয়েই গেছে সমাপ্তির শেষ বাক্যটিতে! সবশেষে একটা কথাই বলব অসম্ভব সুন্দর ছিলো পুরো গল্পটা। জলদি জলদিইইই এটার দ্বিতীয় খন্ড চাইই😩🫶।
অসাধারণ
এই লেখিকার ১ম পড়া এই গল্প এতোটা ভালো লেগেছে বুক ধুকধুক করছিলো কি হবে কি হবে ভেবে একটা সময় ভাবলাম রায়ান। ঠিকি রায়ান সেই লোকটা বাট বাট ভাবলাম এন্ডিং কোন ভাবে এদের মিল হবে কিন্তু এমন এন্ডিং আমি কল্পনাও ভাবতে পারিনি🙂 ভালো লেখনী বলা চলে এই গল্প আরও এমন গল্প লেখিকার কাছে চাই🌸
অসাধারণ গল্প। গল্পটা আমার খুব ভালোগেলেছে
এই গল্পটি আমার পড়া সেরা থ্রিলার গল্প। এককথায় আপনার মাইন্ড নিয়ে খেলবে এই গল্পটি।I love it❤️
আমি বরাবরই সাইকোলজিকাল থ্রিলার প্রেমি। ফেসবুকে প্রথম ২ টা পর্ব পড়ে এই গল্পের জন্য অনেক আগ্রহ জন্মায়, কারণ এরকম প্লটের গল্পের প্রতিই আমার আকর্ষন অনেক বেশি। ৩ মাসের বেশি অপেক্ষা করে অবশেষে আজকে ই-বুকটা পড়ার সুযোগ হলো। ধন্যবাদ আমার বেস্ট ফ্রেন্ডকে, আমাকে এই ই-বুকটি গিফট করার জন্য। গল্পটা শুরু থেকে শেষ পর্যন্তই খুবই ভালো লেগেছে। বিশেষ করে স্টকারের আইডেন্টিটি রিভেইল হওয়াটা। শেষের টুইস্ট ও ভালো লেগেছে। তবে, তারপরও কিছু প্রশ্নের উত্তর এখনোও অজানা এই গল্পকে ঘিরে। আশা করছি যে, ইশিতা আপু "সে কে" গল্পের সেকেন্ড সিজন আনবেন। একজন পাঠক হিসেবে আপুর কাছে আমার বিশেষ অনুরোধ রইলো, ভবিষ্যতে এইরকম আরো গল্প আমরা পাবো আপুর কাছ থেকে 💖
বাবারে বাবা। এত থ্রিলার। আমার তো নিজেকেই আভিরা মনে হচ্ছে এই গল্প পড়ে।একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম।এখন পার্ট ২চাই।যত তাড়াত সম্ভব পার্ট ২ আনুন।
ফেসবুকে ২টা পর্ব পড়েছিলাম, কিন্তু তখন কিনতে পারি নাই ধন্যবাদ আপু দাম টা কম করার জন্য। মাএ কিনলাম পড়ে রিভিউ দিব❤️🩹
আমি কে সে গল্প টা পড়ার অপেক্ষায় ছিলাম সেই শুরু থেকে। অবশেষে কালকে কিনে আজকে পড়লাম। অনেক সুন্দর একটি গল্প। তবে আভিরার এই গল্প টা বাস্তব হলে আরো ভালো লাগতো। তবে এইভাবেও ঠিক আছে। ইউনিক হয়েছে গল্পটা। আমরাও উপন্যাস পড়তে পড়তে কবে যেন আভিরার মতো হবো ঠিক নেই।😁 এক কোথায় অসাধারণ একটি গল্প, পড়ে মনে হলো টাকা টা উসুল হলো। 🙃 আপুর থ্রিলার গল্প বরাবরই আমার খুব পছন্দের। গল্প টা পড়ে খুব খুব শান্তি লাগছে 😌 আরো থ্রিলার গল্প চাই আপু।