

ভালোবাসা কখন, কোথায়, কিভাবে হয়ে যায় তার খোঁজ কারোরই জানা থাকে না। প্রিয় মানুষটিকে ভালোবাসার নির্দিষ্ট কোনো কারণও অনেক সময় ঠিক বোঝা যায় না। হয়ত তার কণ্ঠ ভালো লাগে কিংবা তার চোখ। আবার তার হৃদয় কাঁপানো হাসির মাঝেও ভালোবাসা লুকিয়ে থাকতে পারে। দুটো মানুষ তাদের জীবনের এক বিশাল অপূর্ণতা পূরণের মাধ্যম পেয়ে যায়। একজন পেয়ে যায় তার কর্মব্যস্ততা আর এক ঘেয়েমি জীবনে হাসির কারণ। অন্যজন তার প্রিয় মানুষের কাছ থেকে একটু সময় পাওয়ার জন্য হাসফাস করতে করতে শত ব্যস্ততার মাঝেও তার জন্য সময় বের করা এক মানুষের দেখা পায়। ভালোবাসা যে মাঝে মাঝে কিছু জেদের কাছে হার মেনে যায়, তার প্রমাণও এই গল্পে মেলে। সবশেষে এক শ্রাবণের বারিধারায় এই গল্পের সমাপ্তি হয়। কেউ তার সঙ্গীকে নিয়ে সেই বারিধারায় নিজেদের দেহ-মনকে সিক্ত করে, কেউ বা উদাস দৃষ্টিতে সেই বারিধারার দিকে তাকিয়ে কিছু সুখের স্মৃতি স্মরণ করে।
"তুমি প্রতিটি চরিত্র সুন্দর করে লিখেছো যা বলার বাহিরে কারও ভালোবাসা ও জেদ এর কাছে হারিয়ে যায় আবার বিশ্বাস ও ভালোবাসা দিয়ে সংসার সুন্দর করে সাজিয়ছে নিভীক টা আর কি বলবো হাজার কাজের মাঝে ও প্রিয় মানুষটাকে সময় দেওয়া আর সবসময় আগলে রাখা সবচাইতে নজর কাড়া আমার চোখে নিভীক একজন ভালো জীবন সঙ্গী হিসাবে বেস্ট নিভীক চরিত্র টা আমার সবসময় পছন্দের একজন মানুষ 🥰"
তুমি প্রতিটি চরিত্র সুন্দর করে লিখেছো যা বলার বাহিরে কারও ভালোবাসা ও জেদ এর কাছে হারিয়ে যায় আবার বিশ্বাস ও ভালোবাসা দিয়ে সংসার সুন্দর করে সাজিয়ছে নিভীক টা আর কি বলবো হাজার কাজের মাঝে ও প্রিয় মানুষটাকে সময় দেওয়া আর সবসময় আগলে রাখা সবচাইতে নজর কাড়া আমার চোখে নিভীক একজন ভালো জীবন সঙ্গী হিসাবে বেস্ট নিভীক চরিত্র টা আমার সবসময় পছন্দের একজন মানুষ 🥰
Read all reviews on the Boitoi app
খুব সুন্দর হয়েছে
অনেক সুন্দর ছিল। প্রতিটা পার্ট খুব সুন্দর করে সাজানো হয়েছে , পড়ে ভালো লাগলো। কিন্তু নির্ভয়ের জন্য আফসোস থেকেই গেল।
চমৎকার লেখনী। সবগুলো চরিত্র খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে। এখানে যেমন ভালোবাসা আর বিশ্বাসে মোড়ানা একটা সংসার দেখানো হয়েছে তেমনি ভালোবাসা আর বিশ্বাস থাকলেও যে জেদের কাছে একটা সংসার ভেঙে যায় তাও খুব সুন্দর ভাবে দেখানো হয়েছে। আর এটাই হয়তো গল্পটার সবচেয়ে সুন্দর দিক বলে আমার মনে হয়। আর নির্ভীক চৌধুরীর কথা কি আর বলবো আলাদা করে। সে সবসময়ই আমার পছন্দের একটা চরিত্র। তার ব্যক্তিত্ব সবচেয়ে নজরকাড়া।
গল্পটা নিয়ে তো কিছু বলার ই নেই... নির্ভীক প্রভাব বরাবরই আমার প্ৰিয় চরিত্র...... সাথে গল্পের অন্য চরিত্র গুলোও.... কিন্তু এই ইবুক এ আমার মনে হলো যে নির্ভীক এর ভাই এর অংশ গুলোতে ভাই এর নাম এর জায়গায় নির্ভীক লেখা আছে.......যেমন হল্পে লেখা আছে নির্ভীক প্রভাকে ভাদি সম্মোধন করে ডাকছে..... আবার নির্ভীক সৌমীকে পছন্দ করতো...... আবার পরের লাইনেই লেখা আছে নির্ভীক আর প্রভার রোমান্টিক মুহূর্ত...... তাই গল্পটা বড্ডো confuse করেছে......
এক কথায় অসাধারণ একটা গল্প