

"অনেক ইবুক পড়া হয়েছে। কিন্তু বেলার লেখা ইবুক গুলো খুব খুব সুন্দর। কোনো তাড়াহুড়ো নাই। খুব সুন্দর গোছানো। ❤️❤️❤️গল্পটা ভীষণ আদুরে ❤️"
গোমড়ামুখো কণিকা বেগমকে শশীর অকারণেই ভালো লাগে। শিরিন আপুর বিয়ের দিন ভদ্রমহিলাকে প্রথম দেখে টাস্কি খেয়েছিল। এখনো সেই দৃশ্যপট ভাসে চোখের পলকে। সেদিন ভদ্রমহিলাকে নিজ কামরায় নিয়ে যায়। কণিকা বেগম আয়নায় দাঁড়িয়ে শাড়ির খুলে যাওয়া সেফটিপিন লাগাচ্ছিলেন। শশী হাঁটু গেড়ে বসে কুঁচি ঠিক করে দিয়ে আর হাসিমুখে বলে, "আন্টি, আপনি মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি তো ভেবেছিলাম মিহির ভাইয়ের বড় বোন টোন হবেন। কিন্তু মুরতাজ আঙ্কেলের ওয়াইফ শোনার পর শা/লা, আই এম তো অবাক! কেমনে কি ভাই? যাই বলেন, আঙ্কেল কিন্তু জিতছে!" কণিকা বেগম প্রত্যুত্তরে মুচকি হেসেছিলেন। শশী তো আরো ফিদা। কণিকা বেগমকে অবাক করে দিয়ে তাঁর গাল টিপে বলে, "আন্টি, আপনার হাসি আপনার ছেলের মতোই; সন্দেশের মতো মিষ্টি। আচ্ছা, আন্টি, আমাকে কি ছেলের বউ করা যায় না? একদম বাধ্য হয়ে থাকবো। লাইক গোপি বাহু। আপনার ছেলেকে আমার ভারী পছন্দ হয়েছে। বউ হিসেবে শশী কিন্তু খারাপ না!" শশীর কথা শেষ হতে না হতেই দরজায় কড়া নাড়ে কেউ। ভেতরে প্রবেশ করে এক যুবক। বাবড়ি চুল, দাঁড়ি গোঁফ আর শান্ত চাহনি। শশী যেন ভিলেন ভিলেন ভাইব পায়। এনিম্যাল ছবির রানবির কাপুরের সাথে তুলনা করা চলে কিঞ্চিত। যুবকের চোখে চোখ যেই পড়লো, মুহূর্তেই শশী গলে পানি পানি হয়ে গিয়েছিল। কানে কানে যেন ব্যাকগ্রাউন্ড মিউজিক গুনগুন করে বাজছিলো, চোখে চোখ যেই পড়েছে অ্যান্টেনা ঠিক নড়েছে হৃদয়ের কানেকশনে তরতাজা সিগন্যাল... তবে তার সিগন্যাল বিচ্ছিন্ন হয়ে আসে যুবকের কোলে তিন-চার বছরের বাচ্চা দেখে। ভালোভাবে ক্রাশ খাওয়ার আগেই কি ছ্যাঁকা খেতে হবে? তবে কণিকা বেগমের কথায় শশী স্বস্তির শ্বাস নিয়েছিল। "এই, আমার দুই ছেলে! বড়জন শেরতাজ আলী কানন আর ওর কোলে মীরতাজ আলী কুঞ্জ। আর কানন, এই হলো শশী। ভারী চাপাবাজ বুঝলে? ছেলের বউ হওয়ার প্রস্তাব দিলো। দেখো তো পছন্দ হয় কি না?" ভদ্রমহিলার পুরো কথা শুনে শশীর চোয়াল ঝুলে পড়েছিল। এই দামড়া ষাঁড় ওনার ছেলে? বিস্ময়ে হতবাক শশী। সে তো ও পিচ্চি বাবুটার কথা ভেবে বলেছিল! শশী অপ্রস্তুত হেসে বলে, "আরে আন্টি, আমি তো জানতাম এই পিচ্চিটা আপনার ছেলে। কিন্তু এই কালাচাঁদ আপনার ছেলে বেরোবে কে জানতো!" লজ্জায় শশী মানে মানে কেটে পড়তে সময় নেয়নি। তবে শেরতাজ আলী কাননের পাশ দিয়ে যাওয়ার সময় আড়চোখে চাইতেও ভুলে নি। যুবকটি কে শশীর মন্দ লাগে নি। সেদিনের সেই প্রস্তাব খানা গ্রহণ করে গম্ভীর মুখো শ্বাশুড়ি সত্যি সত্যিই শশী কে ছেলে বউ বানানোর পাঁয়তারা করবে কে জানতো? বাউন্ডুলে, উড়নচণ্ডী, চাপাবাজিতে মাশহুর, মুখরা, চঞ্চলা শশী বড় ছেলের বউ হিসেবে শাশুড়ির সংসারে হুলস্থুল মহল বানিয়ে ছাড়ে। কিছুটা রঙিন আর কিছুটা বেরঙিন সজ্জায় মুখরিত এই রঙ বেরঙের গল্প।
অনেক ইবুক পড়া হয়েছে। কিন্তু বেলার লেখা ইবুক গুলো খুব খুব সুন্দর। কোনো তাড়াহুড়ো নাই। খুব সুন্দর গোছানো। ❤️❤️❤️গল্পটা ভীষণ আদুরে ❤️
Read all reviews on the Boitoi app
প্রিয় বেলা আপু,তোমার লেখা কোন গল্প আগে পড়িনি। এবারই প্রথম। সত্যি বলতে,আমি কখনো কোনো ই-বুক পড়ে এত তৃপ্তি পাইনি যেটা এই বইটা পড়ে পেলাম। নামটা একদম যথার্থ, গল্পটাও মন ছুয়ে গেল।
প্রিয় লেখিকা তোমার রঙ বেরঙের গল্প তো পুরাই একটা বম্বে চানাচুরের প্যাকেট গো। নামের মতোই রঙ বেরঙের চরিত্র আর তাদের রঙ বেরঙের বৈশিষ্ট্য। নারকেলের মতো বাইরে থেকে কঠিন ভিতর থেকে নরম শাশুড়ি কণিকা বেগম, সহজ সরল শ্বশুড় তরমুজ থুরি মুরতাজ আলী, খাট্টা-মিঠা মাসালাময় দেবর মীরতাজ আলী কুঞ্জ আর সব সময় পাগলামো করা শেরতাজ- সব মিলিয়ে শশীর শ্বশুড়ালয় পুরাই বম্বে চানাচুর। কাহিনীর ভিতরের হালকা পাতলা টুইস্ট গুলো চানাচুরের মাঝের সেই মোটা মোটা অংশগুলো যেগুলো খাওয়ার জন্য অন্যদের সাথে আমরা ঝগড়া করি।আর গল্পের শেষে পরিশিষ্ট একদম চানাচুরের শেষের সেই চটপটা মসলা গুলো যা খাওয়ার পরেই আমরা তৃপ্তি লাভ করি।😊
অসাধারণ। খুব খুব খুব ভালো লেগেছে তবে কিছু জায়গায় শেরতাজের পজেসিভনেস টা বাড়াবাড়ি লাগছিল। বাদবাকি সবই 10/10
সুন্দর লেগেছে। আপনার লেখা বরাবরই ভালো। সুন্দর কিছু ইবুক আনেন তো
Cute...
অনেকদিন ধরে কিনবো কিনবাে করে কেনা হয় নাই। ভাবলাম হয়তো ফেসবুকের গল্পটার মতোই হবে। কিন্তু পড়ার পরে আমার পুরো ধারণাই বদলে গেছে। খুবই সুন্দর হয়েছে গল্পটা। বিশেষ করে শশীবউ ও তার শাশুড়ির কেমিস্ট্রি অসাধারণ ছিল। শেষের অরুণ সরকারের ফুল প্যাকেজ দেখে আমি তো অবাক। ওদেরকে অনেক মিস করি। তাড়াতাড়ি ভোর র ভাবনাকে নিয়ে ফেসবুক লেখা শুরু করে দেন 🙏
অসম্ভব সুন্দর একটা গল্প। ৩ বার পড়া শেষ❤️❤️❤️
অনেক সুন্দর হয়েছে। মন চাইছে আরো পড়তে।লাস্টে পাতাবাহারদের দেখে তো আরো খুশি লেগেছে। অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর করে ওদের লিখার জন্য আপু।
বইটি ৫৫ টাকা হিসেবে অনেক বড় আর আমার এই রকম পারিবারিক উপন্যাস অনেক পছন্দের