

কিশোরী বয়সে হুট করেই নিজের খালাতো ভাইয়ের প্রেমে পড়ে পুষ্প। ঝুটঝামেলাহীন তার জীবনের সেই প্রেম ছিল সদ্য ফোটা পদ্মের ন্যয় কোমল, নির্মল। আস্তে ধীরে সে প্রেম জন্ম নেয় গভীর ভালোবাসায়। শরতের মেঘের মতো নরম সেই ভালোবাসা ছড়িয়ে দিতে চেয়েছিল সেই প্রিয় মানুষটির মনেও। কিন্তু সেই মানুষটা তার অনুভূতিকে কেবল বয়ঃসন্ধির এক মুহূর্তিক আবেগ ভেবে তুচ্ছ করে— অপমান, অপদস্ত করে। যা তার অহমিকায় দারুণভাবে দাগ কাটে। গভীর আঘাতে জর্জরিত হয়ে পুষ্প দূরে সরে যায়। অনুভূতিগুলোকে চিরতরে সমাধিস্থ করে দেওয়ার প্রচেষ্টা চালায়। কিন্তু ভালোবাসা কি এত সহজে মুছে ফেলা যায়? দুই বছর পর, এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে আবারও মুখোমুখি হয় তারা। না চাইতেও জড়িয়ে পড়ে বিবাহ বন্ধনে। অপছন্দ, অপারগতা এবং অস্বীকৃতির সেই বৈবাহিক সম্পর্কে তারা কি টিকে থাকতে পারবে একসাথে? ঘৃণার দেয়াল পেরিয়ে কি জন্ম নেবে নতুন করে কোনো ভালোবাসার? নাকি আজীবন কোনো একজনকে ভুগে যেতে হবে আমরণ প্রেমতৃষ্ণার রোগে?
আপু গল্প আপনি দারুন লিখেন। ফেসবুকে লেখা 'আমরণ প্রেমতৃষ্ণা' দিয়েই আপনাকে চেনা। গল্পটা খুব ভালো লেগেছিল। ফেবুতে বলেছিলেন এই গল্পের সিজন ২ লিখছেন ফেসবুকের টার সাথে ৩০% মিল রেখে। কিন্তু আপু এখানে তো আমি ৭০% মিল পেলাম। ফেসবুকের গল্পে যেই সিনগুলো হুবহু এগুলো এখানে আছে। একটু অন্যভাবে লিখেছেন কিন্তু ম্যাক্সিমাম সিনগুলো ফেবুর সাথে মিল। দু একটা সিন নতুন লেগেছে শুধু। এটা তো প্রায় ফেসবুকের গল্পটাই বলা যায়। তাহলে আর ইবুক দিলেন কেনো? তার থেকে ভালো ওদের পরের জেনারেশন নিয়েই লিখতেন সিজন ২। আপনার থেকে এটা আশা করিনি। ইবুক টা যেদিন রিলিজ হয়েছিল সাথে সাথে কিনেছিলাম। এত পছন্দ ছিল প্রার্থ-পুষ্প জুটি। এখন তো আফসোস হচ্ছে। মনে হচ্ছে ফেসবুকের টাই পড়লাম তাও টাকা খরচ করে।
Read all reviews on the Boitoi app
সুন্দর হয়েছে গল্পটা
আরো ভালো আশা করেছিলাম যদিও। কিন্তু খারাপ না মোটামুটি বলা চলে। কিন্তু লেখিকার পরিশ্রমকে সম্মান করি
নতুন লেখিকা হিসেবে লেখার ধরন আগে থেকেই আমার খুব খুব পছন্দের;আর প্রথম ইবুক হিসেবে এইটা অনেক সুন্দর হয়েছে আর দারুণ একটা অনুভূতি!!❤️❤️
"আমার পড়া প্রথম ইবুক হচ্ছে "আমরণ প্রেম*তৃষ্ণা"। এত্তো সুন্দর হয়েছে গল্পটা!! পুষ্প, আমাদের ফুল, পুষ্পরানি। মেয়েটার কি ধৈর্য্য, ভালোবাসা কত প্রগাঢ়।গল্পের প্রতিটা সদস্য আমার প্রিয়। প্রার্থদের বন্ধুত্ব, অন্তপ্রিয়া, পুষ্প-প্রার্থীর ভালোবাসা সব কিছু লেখিকা অনেক সুন্দর করে ফুটিয়ে তুলেছে। আমি ১০০% গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমরণ প্রেম তৃষ্ণা যে পড়বে সে প্রেমে পড়ে যাবে। এইভাবে লিখতে থাকেন আপু। আমরা মানে আপনার পাঠিকা আপনাদের সাথে আছে। যত প্রশংসা করবো ততই কম হবে! আমার মনে গেঁথে গেছে! আমি ভেবেই নিয়েছি যখনই মন খারাপ হবে তখনই প্রার্থ-পুষ্পকে পড়ে ফেলব, সাথে তো অন্তপ্রিয়া আছেই। ভালোবাসা! ❤️
তানহার প্রথম ইবুক হিসেবে এটা বেস্ট একটা গল্প ছিল। দারুণ লিখেছে। শব্দচয়ন গুলো দুর্দান্ত ছিল। মনের তৃপ্তি মিটিয়ে পড়তে পেরেছি আলহামদুলিল্লাহ 💖 বেস্ট অফ লাক 💗🫂
বইটা এক কথায় অসাধারণ, আপুর লেখার সত্যিই তুলনা হয় না।প্রতিটি চরিত্রই খুব প্রিয় ছিল। খুব সুন্দর হইসে আপু, এগিয়ে যাও।শুভকামনা রইল🌸🌸🍁🍁🍁🍁🍁
আমার প্রথম ই-বুক আমরণ প্রেমতৃষ্ণা। কি বলবো আপু যত বলব ততই কম হবে। এক কথায় অসাধারণ,তুমি এমন ভাবে লিখেছো মনে হচ্ছে বাস্তব এটা যে গল্প মনেই হচ্ছিল না।প্রার্থ-পুষ্প, অন্ত-প্রিয়া এদের কে এমন ভাবে উপস্থাপন করেছো যে, একজন পাঠকের মন ছুয়ে যাওয়ার জন্য এতোটুকুই যথেষ্ট। অনেক অনেক ধন্যবাদ লিখিকা তানহা ইসলাম বৈশাখী আপু এতো সুন্দর একটা গল্প দেওয়ার জন্য,, ভালোবাসা রইলো আপু এগিয়ে যাও আমাদেরকে আরো ভালো ভালো ই-বুক উপহার দাও।আমরা সব সময় পাশে আছি তোমাকে সাপোর্ট করার জন্য,দোয়া রইলো।🥰
অসাধারণ লেখনি। একদম মন ছুঁয়ে যাওয়ার মতো। দীর্ঘ প্রতীক্ষার পর এই ই-বুকটি পড়তে পেরে সত্যি খুবই আনন্দিত🥹। সবাই পড়ে দেখবেন। যথেষ্ট সুন্দর, মাধুর্যপূর্ণ লেখা।
এই বইটা অসাধারণ, একদম মন ছুয়ে গিয়েছে পড়ে। আমার অনেক অনেক ভালো লেগেছে। 😊❤️