

অল্প বয়সে দুই বাচ্চা নিয়ে বিধবা হয় বেনু। একা হাতে বাচ্চাদের মানুষ করে। সব কর্তব্য শেষ করে যখন নাতি-নাতনিদের নিয়ে সময় কাটানোর কথা, তখন দেখে ছেলে-মেয়ে তার কাছ থেকে অনেক দূরে চলে গেছে। সন্তানদের বিরহে শারীরিক এবং মানসিকভাবে একদম ভেঙে পড়ে সে। একরাশ বিষণ্ণতা এসে গ্রাস করে বেনুকে। পঞ্চাশ ছুঁই-ছুঁই বেনুর জীবনে কি নতুন করে প্রেম আসবে? কেউ কি তাকে ভালোবেসে তার দিকে ভালোবাসার হাত বাড়িয়ে দেবে? বেনুর সন্তানরা তার একাকিত্ব ঘুচানোর জন্য কী ভূমিকা রাখবে?