

দাদার ঘর থেকে ইরতেজার পাসপোর্ট চুরি করতে গিয়ে ধরা খেয়ে যে দাদা বিয়ে দিয়ে দেবেন, তা ভাবতেই পারেনি মোহ। তাও কার সঙ্গে? স্বয়ং ইরতেজা ভাইয়ের সঙ্গে। যাকে মোহ দেখতেই পারে না। তারা যে দুজন দুই মেরুর মানুষ, পারিবারিক দ্বন্দ্ব তো আছেই। আর ইরতেজা? যে বিয়ের ভয়ে দেশ থেকে পালাতে চাচ্ছিল, সেই ছেলে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো তারই চাচাত বোনের সঙ্গে। ছোটো থেকে ঝগড়াঝাটি, ধাওয়া-পালটা ধাওয়া যার সঙ্গে হলো, সেই নাকি এখন তার বউ? দুই মেরুর মানুষের মধ্যে কী আদৌ প্রেম জাগবে? তারা কী একে অপরকে ভালোবাসার চাদরে যত্নের সঙ্গে নিজেদের জড়িয়ে নেবে? নাকি বিরহ তাদের আঁকড়ে ধরবে? বুরহান সাহেবের সিদ্ধান্ত থেকে তারা ছুটে আসবে? পবিত্র সম্পর্কের সুঁতো ছিঁড়বে না তো?
"সত্যি গল্পটা দারুন হইছে আড়চি ❤️🩹আর ইরতেজার মধ্যে দুটো চরিত্র অনেক সুন্দর ফুটিয়ে তোলা হয়েছে 🥰❤️🩹আর আরেকটি জিনিস বেশি ভালো লেগেছে পল্লবীর চরিত্রটা কারন যাদের আমরা আপন ভাবি তারা সত্যি কি আমাদের আপন ভাবে... আর আপনার জন্য ভালবাসা আর দোয়া রইলো ❤️💐"
অনেক সুন্দর গল্পটা।
Read all reviews on the Boitoi app
খুব সুন্দর ছিলো গল্পটা,তুমি বরাবরই খুব ভালো লেখো,সামনে আরো এমন সুন্দর সুন্দর লেখা আমাদের উপহার দিও।
সত্যি গল্পটা দারুন হইছে আড়চি ❤️🩹আর ইরতেজার মধ্যে দুটো চরিত্র অনেক সুন্দর ফুটিয়ে তোলা হয়েছে 🥰❤️🩹আর আরেকটি জিনিস বেশি ভালো লেগেছে পল্লবীর চরিত্রটা কারন যাদের আমরা আপন ভাবি তারা সত্যি কি আমাদের আপন ভাবে... আর আপনার জন্য ভালবাসা আর দোয়া রইলো ❤️💐
"ইরতেজা ভাই!" একটা ইমোশনের নাম।💝 কালকে রাতরে এটা পড়ে শেষ করেছি। এত্ত সুন্দর! আমি এতো দারুননন ফিল করেছি এটা পড়ে। ভেবেছি, একটু পরে রেখে দিব, কিন্তু শেষ না করে আর রাখতে পারলাম না। রাতরের ৪টা বেজে গেছে এটা শেষ করতে করতে। কিন্তু শেষ না করে রাখতেই পারিনি।😭 ইরতেজা-মোহ! এতো দারুননন জুটি! বিশেষ করে রোমান্টিক ইরতেজা ভাই!🙈 এই নিরামিষ ইরতেজা ভাই যে এতো রোমান্টিক তা তো জানা ছিল না। একদম বিয়ের পরেই বাবা হয়ে গেছে। 🤭 কি সুন্দর তার ভালোবাসা। 😭 কত যত্ন নিয়ে সে ভালোবাসে। কি যে সুন্দর লাগে। আমার দারুননন লেগেছে কিন্তু! তাদের মেয়েটাও দারুননন হইছে। এলদম ইরতেজা লাইট।🤭 অসাধারণ সুন্দর একটা কাহিনি লিখছো লাবিব জান্স। তোমাকে শুকরিয়া এত সুন্দর একটা ইরতেজা ভাই দেওয়ার জন্য। 🙈 রেটিংঃ৫/৫ আহানা🥀
খুব খুব সুন্দর!💖
ইরতেজা ভাইয়ের প্রেমে পড়ে গেলাম। এর যত-ই প্রশংসা করি না কেন কম হয়ে যাবে। এত্তো সুন্দর লেখনী, আরো আরো সুন্দর বই যেন আমরা এইভাবেই পেতে পারি এই কামনাই করি😌💗
অসাধারণ অসাধারণ অসাধারণ হয়েছে
অনেক সুন্দর একটা গল্প. পড়ে ভালো লাগলো
প্রণয়ে খলনায়ক উপন্যাসটি থেকে ইরতেজার ফ্যান ছিলাম। ওর স্বভাব, চরিত্র সবই ভালো লেগেছে। বন্ধুমহলের একটা ভালো সম্পর্ক দেখে এই ই-বুকটা পড়ার ইচ্ছা ছিল। ভালোই লেগেছে। শুধু বাকিদের মিস করেছি। বইটইয়ে আমার প্রথম রেটিং। ০৯/১০
অনেকদিন পর যখন গল্প পড়া শুরু করলাম তখন প্রণয়ে খলনায়ক দিয়ে করেছিলাম🦆 তখন থেকেই মোহ ইরতেজা জুটি ফেভারিট হয়ে গেছিলো। একমাত্র ইরতেজা ভাইয়ের জন্যই কেনা🤭 অনেকদিন পর এমন একটা কিউট রিফ্রেশিং গল্প পড়ে অনেক ভাল্লাগলো। মোহ-ইরতেজার স্লো বার্ণ রোমান্স জোস ছিলো😁 আর সবচেয়ে ভাল্লাগছে যখন মোহ পল্লবীর মুখের উপরে উচিত জবাব দিয়েছিলো। যাই হোক লাবিবা আপুর লেখা পড়া হয় প্রায় ৪-৫ বছর হতে চললো। অনেকদিনই সঙ্গে আছি🤍 লেখার অনেক ইম্প্রুভমেন্ট হয়েছে তার। এত্ত সুন্দর গল্পের জন্য এত্তত্তত্তত্তগুলা ভালোবাসা 🫶