

কায়নাত এবং মিনহাজ আরাফাত শোভন দুজন প্রতিবেশী। তাদের মধ্যে বন্ধুত্ব, খুনসুটি আর অব্যক্ত টান মিলে গড়ে ওঠা এক সম্পর্ক। দেখা হলেই পরস্পরকে খোঁচা দেওয়া, ছোটখাটো রাগ–অভিমান, আবার পরক্ষণেই হাসি ফোটানো—ওদের প্রতিটা মুহূর্ত যেন ছোট্ট ছোট্ট আনন্দের উজ্জ্বল বৈশিষ্ট্য। তবে কায়নাত শোভনের থেকে একটু এগিয়েছে এই সম্পর্কে; সে শোভনকে খুব ভালোবাসে। কিন্তু শোভনের চোখে সে তার জন্য কখনো ভালোবাসা দেখেনি। তার ধারণা ছিলো শোভন অন্য কাউকে ভালোবাসে। শোভন অন্যকারোর এই ব্যাপারটা কায়নাতের কাছে বিশাল এক পাহাড় সমান দুঃখের ব্যাপার। শোভন গ্রাম থেকে চলে গেলে আর খোঁজ রাখে না তার। সেই অভিমানে, কষ্টে মেয়েটা ধুকরে ধুকরে মরে দিনের পর দিন। অতঃপর এক অনাকাঙ্ক্ষিত ঘটনার ধাক্কা ভেঙে দেয় সব হাসি–ঠাট্টার আবরণ। যখন খবর পৌঁছায় শোভনের কানে, তখন আর দূরত্ব, ব্যস্ততা, কিংবা অব্যক্ত অনুভূতি কোনো কিছুই তাকে আটকে রাখতে পারে না! সে ছুটে আসে এবং ব্যক্ত করে তার মনের খবর।