
"শোন, একটা সত্য কথা। তোকে আমি প্রথম পছন্দ করেছিলাম তোর রূপ দেখে। সেটাকে অস্বীকার করার মতো সাহস আমার নেই। মানুষ ভালোবাসে কিভাবে কিংবা প্রেমে পড়ে কিভাবে, তা আমি জানি না। তবে তোর সৌন্দর্যেই আমি মুগ্ধ হয়েছিলাম। যেটা চিরন্তন সত্য। এখন চাইলে তোকে স্পেশাল ফিল করানোর জন্য বড়সড় একটা স্পিচ দিতে পারি… কিন্তু সত্যিটা এটাই, সানশাইন। আমার চোখ প্রথম তোকে দেখেছে। মন তার পরে তোকে চিনে নিয়েছে। আমার অনুভূতি আমি কখনো মিথ্যার আদলে লুকিয়ে রাখবো না, ইশতিয়ারা। তুই অন্যসব বাঙালি মেয়েদের মতোই। একরোখা স্বভাব, পড়াশোনার প্রতি ভালোবাসা, পরিবার-সমাজ নিয়ে চিন্তা— এগুলো তুই একাই করিস না, ইশতিয়ারা। অনেক মেয়েই আছে, যারা এমন। তোকে অভিনব হিসেবে দাঁড় করানোর জন্য কোনো শব্দ জানা নেই আমার। তবে তুই আমার কাছে অভিনব। কেনো? তা জানি না।" সত্যিই কি এটা ভালোবাসা, নাকি মোহ? ভুল থেকে কি আদৌ ফিরে আসা সম্ভব?