

নালখোলা মাঠে পাওয়া গেল বিকৃত এক লাশ—বাঁশের উপর দাঁড়ানো, চোখ উপড়ে ফেলা, পিঠের চামড়া বাদুরের ডানার মতো সেলাই করা। পায়ের বুড়ো আঙুলে বাঁধা কাগজে লেখা—“আমি ধর্ষক”। ঘটনাস্থলে টিভি রিপোর্টার জমিরের সামনে আসে এক কালো পোশাকের রহস্যময় নারী। মুহূর্তের মুখোমুখি সাক্ষাতে জমিরের জীবন বদলে যায়। তার হাতে আসে এক অদ্ভুত ঠিকানা—“জ্বীনের বাসা”। সেখানে পা রাখতেই জমির জড়িয়ে পড়ে এমন এক খেলায়, যেখানে প্রতিশোধের আগুন, ভয়ঙ্কর অতীত আর অজানা শক্তি মিলেমিশে তৈরি করে এক ভয়াবহ সত্য। সেই সত্যের সম্মুখীন হয় জমির নিজেও। ধর্ষক বা অন্যায়কারীদের শাস্তি দেওয়ার জন্য কে আসে? সেই রহস্যময় মানবী নাকি কোনো রহস্যময় মানব? নালফা এক্স গ্রুপের চৌকস কয়েকজন রহস্যপ্রেমী এই আগন্তুককে খোঁজার চেষ্টা করে। কিন্তু তাদের সবাইকে অবাক করে আগন্তুক ওদের প্রাইভেট চ্যাট বক্সে মেসেজ দেয়, ‘আমাকে খোঁজার চেষ্টা করে লাভ নেই। চললাম আমি। অন্যায় হলেই ফিরে আসব - আগন্তুক।’
ভালই! গল্পের প্লট ভালো ছিল, কিন্তু গল্পটা অগোছালো, এলোমেলো লেগেছে। আরেকটু গোছানো হলে ভালো হতো।
Read all reviews on the Boitoi app
চমৎকার