

তিথির দাদা বললেন, – “আমার ছেলে কম উপার্জন করে নি। আমি যা পাবো, তাতেই আমার তিন ছেলের হবে। আজিজের এত টাকাপয়সা খাওয়ার মানুষ কোথায়? ওর ভাই, ভাইয়ের ছেলেদের প্রতি ওর দায়িত্ব আছে না? শোনো তিথি, বাজারে আজিজের যে মার্কেটটা আছে তিনতলা, ওইটার ভাড়া তোমার তিন চাচা-জেঠা ভাগ করে নিবে। আর ঢাকার বাড়ি দুইটার ভাড়া আমি নিবো। ওই বাড়ি দুইটা আমার নামে করে নিবো। আর কী কী জায়গা জমি আছে, সেসব তো আমি জানি না। সেসব তোমরা মা-মেয়ে জানো। টাকা-পয়সা কী আছে, তা বলো এবার।” – “একটু অপেক্ষা করুন।” তিথি উঠে ভেতরে গেলো। বাবার আলমারি থেকে আরেকটা ফাইল বের করে আনলো। এখানে সব ফটোকপি করা কাগজপত্র। আসলগুলো তিথি লুকিয়ে রেখেছে আগেই। ফাইলটা এনে তিথি দাদার হাতে দিয়ে বললো, – “আব্বা মারা যাওয়ার বছর খানেক আগেই আব্বার ঢাকার বাড়িগুলো, ফ্ল্যাট, এখানকার মার্কেট, বাড়ি, দিঘি দুইটা, ব্রিকফিল্ডটা—সবকিছু আমার নামে রেজিস্ট্রি করে দিয়ে গেছে। তাই এগুলোর কোনো কিছু থেকে এক সুতা ও আপনারা কেউ পাবেন না। বাকি আছে বাড়ির পেছনের দিকের বাগানটা। ভাগ হবে ওটা। যেহেতু আপনি বেঁচে আছেন, আমার মা আছে, আমি আছি। ওই বাগানটা থেকে হিসাব অনুযায়ী যে যতটুকু পাওনা, ততটুকু পাবেন।” হাবিবুল বাশারের মাথায় আকাশ ভেঙে পড়ে শুনে। তিথির মামারা মুচকি হাসে। তাদের ভাগ্নি একাই একশো এদের জন্য। তিথির দাদা অবিশ্বাস্য চোখে তাকিয়ে থাকে। চাচাতো ভাইয়েরা একে অন্যের মুখ চাওয়াচাওয়ি করে। গতকাল তিথির বাবা মারা যাওয়ার পর ওরা সবাই ভেবেছিলো একটা মোটা অংকের টাকা হাতে আসবে। কিন্তু এখন মনে হচ্ছে তিথির জন্য ফুটো পয়সা ও পাবে না ওরা। – “আমাকে বোকা পাইছস? তোর আব্বা সব কিছু তোর নামে দিয়ে গেছে, এটা আমাকে বিশ্বাস করতে বলছিস তুই? এসব মিথ্যা কথা। ভুয়া কাগজ এগুলো।” – “অবিশ্বাস করার কিছু নেই, দাদা। কাগজপত্র সব আপনার হাতেই আছে। যদিও এগুলো ফটোকপি। অরিজিনালগুলো আমি ঢাকায় রেখে আসছি। আপনারা চাইলে কোনো উকিলের সাথে কথা বলে দেখেন। তাকে দেখান এগুলো আসল না নকল। আমার আব্বার বহু কষ্টে গড়া সব সম্পদ, আব্বা আমার নামে দিয়ে গেছে। এখানে আপনি প্রতিবাদ করার কিছু নেই, দাদা।” এরপর তিথির কী হলো? একা কিভাবে লড়াই করবে তিথি? নাকি তিথির এই লড়াইয়ে পাশে পাবে কাউকে?
"বইটা পড়ে ভালো লেগেছে ❤️ সামাজিক, রোমান্টিক, অল্প কিছু একশনের মিশেল এই বইটি। তিথির বাবার দায়িত্বশীলতা, তিথির পরিশ্রমী মানসিকতা আর রওনকের দেশপ্রেম প্লাস বৌপ্রেম জোস কম্বিনেশন। আর রাশেদের হঠকারিতা আর অপরাধের প্রতিফল গল্পে সুন্দর ফুটে উঠেছে। সব মিলিয়ে উপভোগ্য নাতিদীর্ঘ একটা উপন্যাস ❤️"
অনেক ভালো লেগেছে ❣️
Read all reviews on the Boitoi app
আপু গল্পটা অনেক সুন্দর হয়েছে। পড়ে মন ভালো হয়ে গেলো।
Khub valo legeche
সুন্দর
অসম্ভব ভালো লেগেছে আমার কাছে।
বইটা পড়ে ভালো লেগেছে ❤️ সামাজিক, রোমান্টিক, অল্প কিছু একশনের মিশেল এই বইটি। তিথির বাবার দায়িত্বশীলতা, তিথির পরিশ্রমী মানসিকতা আর রওনকের দেশপ্রেম প্লাস বৌপ্রেম জোস কম্বিনেশন। আর রাশেদের হঠকারিতা আর অপরাধের প্রতিফল গল্পে সুন্দর ফুটে উঠেছে। সব মিলিয়ে উপভোগ্য নাতিদীর্ঘ একটা উপন্যাস ❤️
সুন্দর ঝরঝরে লেখা। এক টানেই পড়ে ফেললাম। লেখিকাকে শুভেচ্ছা।
লেখিকার অন্য সব লেখনির মতোই অনেক বেশি সুন্দর
অনেক সুন্দর গল্প, লেখিকার লেখনী সব সময়ই আমাকে টানে, লেখিকার জন্য অনেক অনেক শুভকামনা।
অনেক সুন্দর হয়েছে।