
দুঃখ ছাড়া কেউ আসেনি! এই যে আমার মন ভালো নেই চোখ ভিজে যায় জলে হাজার ব্যাথা লুকাই নিজের একটি কথার ছলে এই যে বুকে ব্যাথার পাহাড় মেঘের মতো ভারী কে কতটা দুঃখ দিলে ভরবে হৃদয় তারই? আমি কেবল দুঃখ জমাই যতন করে পুষি যে হৃদয়ে সুখ জমে না দুঃখ তারই খুশি এই-যে বুকে হৃদয় নামে একটি দুঃখের ঘর যেথায় সবাই দুঃখ, ব্যাথা দান করে দিনভর একটা জনম দুঃখ নিয়েই কাটবে নাকি? হায়! দুঃখ ছাড়া কেউ আসেনি আমার দরজায়!