

জীবনে সুখ বয়ে নেওয়া অনেক কঠিন। সংগ্রাম করে এগিয়ে যাওয়ার পরেও আসে অনেক বাধা, তবুও নিজের সুখ নিজেকে খুঁজে নিতে হয়। হঠাৎ আসা এক দমক হাওয়ায় উড়ে যাওয়া সুখ দিয়ারের সবকিছু কেড়ে নেয়। বাবার মৃত্যু, প্রেমিকের সাথে বিয়ের ভাঙন তাকে মানসিকভাবে দুর্বল করে দেয়। তবুও থেমে থাকেনি মেয়েটা। অসহায় জীবনে নিজেকে শক্ত রেখে নিজের জন্য ও পরিবারের জন্য সে নিজেকে সমাজের কাছে হারতে দেয়নি। ভালোবাসা হারালেও নিজের সম্মান ধরে বাঁচতে শিখেছে।