

"অসম্ভব সুন্দর লেখনীয় ছিল ই-বুক টা। সিজন ১ এর মতো সিজন২ টাও অসম্ভব সুন্দর হয়েছে। আয়ুশ আরশির পরিপূর্ণ একটা সংসার দেখার অনেক ইচ্ছে ছিল। যা এই ই-বুক টা তে প্রকাশ পেয়েছে। তবে সবচেয়ে মজার বিষয় ছিল আয়ুশ যেমন পাগল তার মেয়েটাও তেমনি। আরহাম আয়াতের খুঁনসুটি গুলো খুব ভালো লাগছে। এক কথায় খুব ভালো লাগছে ই-বুক টা। সরি আপু রিভিউ দিতে দেরি হয়ে গেলো।"
মামাতো ভাইয়ের সাথে বিয়ে বিষয়টা সবার কাছে স্বাভাবিক মনে হলেও আমার কাছে বিষয়টা ভীষণ অস্বস্তির। আমার বিয়ে ঠিক করেছে আমার পরিবার। যার সাথে বিয়ে ঠিক করেছে, সে শুধু আমার মামাতো ভাই-ই নয়, তার সাথে সাথে সে আমার খালাতো ভাই, চাচাতো ভাই, এমনকি ফুফাতো ভাইও হয়। এত এতভাবে ভাই হওয়া ছেলেটাকে কি আর বিয়ে করতে ইচ্ছে হয়? সারাজীবন ডেকে এসেছি ভাইয়া। সেই মুখ দিয়ে এখন সেই ভাইয়াকে ডাকতে হবে ছ্যাইয়া! তার সাথে এক ছাঁদের নিচে, একই ঘরে, একই বিছানায়, একই বালিশে মাথা রেখে শরীরে শরীর ঘেঁষে শুয়ে সংসার করা আমার পক্ষে কোনো ভাবেই সম্ভব নয়। তাই আমি ঠিক করেছি, পরিবারকে যখন বিষয়টা বোঝাতেই পারবো না, বিয়েতে অমতের বিষয়টা, তাই এই বৃষ্টি ভেজা রাতের মধ্যেই আমি বাড়ি ছেড়ে পালালাম। কোথায় যাব জানি না। মুভিতে, নাটকে, ড্রামায় দেখেছি, নায়েকা বিয়ের আগে বাড়ি ছেড়ে পালালে রাস্তায় কোনো না কোনো নায়কের সাথে তার দেখা হয়েই যায়। আমার বিশ্বাস, আমিও কোনো না কোনো এক নায়ক পাবোই, যে আমাকে সাহায্য করার নাম করে আমার মন জিতে নিবে। তার কেয়ারিংয়ে আমি তাকে ভালোবেসে ফেলবো। এই ভালোবাসায় আমরা বিয়ে করে নিব। তারপর তাকে নিয়ে বাড়ি মুখো হবো। তাই বাবা ও মা, আমার জন্য চিন্তা করো না। আমি যদি বিপদে পড়ি, তাহলে ৯৯৯ নম্বর ফোন করে সাহায্য চেয়ে নিব। চিঠিটা পড়া শেষ হতেই থামলো আহরাম। সামনেই গুটিশুটি হয়ে দাঁড়িয়ে আছে তার হবু বউ আয়াত। মেয়ের দিকে অবিশ্বাস্য চাহনি নিয়ে তাকিয়ে আছে আরশি আহমেদ আর আয়ুশ আহমেদ। কি সাংঘাতিক কাণ্ড ঘটিয়েছে এই মেয়ে! এক সপ্তাহ বাদে বিয়ে, এই মেয়ের সেই মেয়ে আজ ভোরে পালিয়ে গিয়েছিল এই ফকিন্নি মার্কা এক চিঠি লিখে! আয়াতের লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। ইশ, এই চিঠিটা তো সে লিখেছে সেই এক সপ্তাহ আগে। আর চিঠিটা তো সে রেখেছিল ড্রয়ারে থাকা মেরুন রঙের ডায়েরির ভেতর। তাহলে এটা কি করে আহরামের হাতে আসলো? আর এসেছে যখন হাতে চিঠিটা, তাহলে এভাবে জোরে জোরে পড়ে শোনানোর কি মানে? আয়ুশ মেয়েকে ধমকে উঠে এবার। এখন বাজে রাত ৯টা। সারাটা দিন পাগলের মতন খুঁজেছে এই মেয়েটাকে তারা। আর তার মেয়ে কি না ট্রেনের টিকিট কেনার জন্য স্টেশনে ওড়না মুড়ি দিয়ে ভিক্ষা করছিলো! "লজ্জা করে না তোর খালি হাতে বাসা থেকে পালাতে? এই তুই আমার মেয়ে! ছিঃ! কয়েকটা নোট অন্তত চুরি করে নিয়ে যেতি আমার মানিব্যাগ থেকে। তাহলে তো রেলস্টেশনে ভিক্ষা করতে হতো না টিকিট কেনার জন্য, বেয়াদব।" স্বামীর মুখে এমন কথা শুনে আরশি হতবিহ্বল হয়ে গেলো। এই লোক কি বলছে, কি এসব? মেয়ে পালানোর আগে টাকা নিয়ে পালায়নি, সেজন্য স্টেশনে ভিক্ষা করছিলো বলে বকছে! মাথাটা কি চিংড়ি মাছের মতন হয়ে গেল? পাছার পটি মাথায় উঠে এসেছে? আহরামও হতবাক, মামুর মুখে এমন কথা শুনে। পাগলের মতন খুঁজে তারপর মেয়েটাকে পেয়ে বাড়িতে নিয়ে আসলো। আর তার মামু মেয়েকে শাসন না করে আরো শিখিয়ে দিচ্ছে, মেয়ের পালানোতে কি কি ভুল ছিলো! বাবা ঠিকই বলে, তার মামু একটা মাথামোটা লোক। মাথা ভর্তি শুধু গোবর আর গোবর...
অসম্ভব সুন্দর লেখনীয় ছিল ই-বুক টা। সিজন ১ এর মতো সিজন২ টাও অসম্ভব সুন্দর হয়েছে। আয়ুশ আরশির পরিপূর্ণ একটা সংসার দেখার অনেক ইচ্ছে ছিল। যা এই ই-বুক টা তে প্রকাশ পেয়েছে। তবে সবচেয়ে মজার বিষয় ছিল আয়ুশ যেমন পাগল তার মেয়েটাও তেমনি। আরহাম আয়াতের খুঁনসুটি গুলো খুব ভালো লাগছে। এক কথায় খুব ভালো লাগছে ই-বুক টা। সরি আপু রিভিউ দিতে দেরি হয়ে গেলো।
Read all reviews on the Boitoi app
Iss khub sundor chilo season 1 porii jedin sunchii 2 asbe opekkhai chilam 2 poreo khub vlo lagce sotti osadharon ❤️
I was attracted to this book because of the synopsis, specifically Ayush's hilarious dialogue towards his daughter. I started reading expecting this story to be a lighthearted comedic fun read. I hadn't read the first season so I was not aware of the characters' previously existing relationships or characteristics. I loved the fact that men of the Ahmed family are crazy for their wives & immensely loyal. I disliked the fact that the elders of the family pressurized Ayat into marriage. This type of thing might seem funny in a story but it's horrifying in real life. Still it wasn't a big deal but I was turned off by the method Ayat & Arham consummated their marriage. It was terrible. Now I will move onto writing technique, the author needs to hire an editor. So many blatant/glaring spelling and grammatical mistakes. In one para, the author mistakenly wrote Arham and Aaru (ew) instead of Arham & Ayat during a romantic moment. This mistake was repulsive. These were my constructive criticisms. I did enjoy the story. I loved Ayush's character. Few suggestions for the author, 1. Use distinctive names. Aaru, Ayat, ArShi, Arshiya etc are too similar that's why author unintentionally wrote Aaru & Arham instead of Ayat & Arham. 2. Need editor to peruse over the text & point out glaring mistakes