

ভালোবাসা কি নিজের পছন্দে হয়? নাকি এটি ভাগ্যের ছকে লেখা কোনো খেলা! এই গল্পে ঈপশিতা চঞ্চল স্বভাবের এক মেয়ে, যে ভালোবাসার খোঁজে বেছে নেয় এক অদ্ভুত উপায়। লটারির মাধ্যমে পছন্দের দুই বন্ধুর মাঝে উঠে আসে একজনের নাম। যার নাম আসে, সে ছেলেটা হয় ওর প্রেমিক। কিন্তু পরের গল্পটা এত সহজ হয় না। ভাগ্য সহায় হয় না ওর। প্রতারিত হতে হয় ওকে। ভুল বুঝতে পেরে ভাঙা হৃদয়ে ফিরে যায় অন্য বন্ধুটির কাছে। মন দিয়ে বসে তাকে। কিন্তু ততদিনে ঘড়ির কাটা ঘুরে গেছে। সেই বন্ধুর দিকেও বাড়িয়েছে কেউ ভালোবাসার হাত। এবার সেও করে বসে লটারি! তিনটি হৃদয়, একটি খেলা, প্রেমের এক ভয়ানক চক্র নিয়ে লেখা এই "নির্বাচিত প্রেম" গল্পটি!