
--মানব জীবন দূর্বোধ্য সমীকরণে আবৃত।এই জীবনে "বিচ্ছেদ" শব্দটা আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকে।প্রেম-ভালোবাসা,বন্ধু-বান্ধব সবকিছুতেই কুন্ডলী পাকিয়ে ঢুকে আছে এই বিচ্ছেদ।পৃথিবীর সবচেয়ে ভারী বিচ্ছেদ হলো পরিবার কিংবা রক্তের টানের বিচ্ছেদ।এরপর আসি "ডিপ্রেশন" শব্দটায়।এই যুগের "ডিপ্রেশন" শব্দটা মস্তিষ্কে একদম বিঁধে আছে।আমার মতে,বিচ্ছেদের এক ন্যানো সেকেন্ড পর-ই ডিপ্রেশন এর জন্ম।তবে কাকে বড় বলবো সেটা নিয়ে দ্বিধায় আছি।যাইহোক,ডিপ্রেশন শব্দটার সাথে আমিও পরিচিত।নিজেকে এতোটাই গুটিয়ে রেখেছিলাম যে নিজের অনুভূতিকে সময় দেওয়ার সুযোগ হয়নি।অদ্ভুত হলেও সত্যি আমি কখনো প্রেমে পড়িনি।প্রেমে পড়া নামক কিছু যে হয় সেটাই কখনো উপলব্ধি করিনি।আমি আমার অনুভূতিদের কখনো সময় দেইনি।আশ্চর্য! আমি যেনো কেমন!