

‘তোমার পুরো নাম যেন কী?’ জাওয়াদ কথা খুঁজে না পেয়ে অবশেষে এটাই জিজ্ঞেস করে বসল। ‘ফসিহা সুবহা জারিন!’ ‘কে রেখেছে এত বড় নাম?’ যদিও জাওয়াদের উত্তর জানা। তবুও কথার খাতিরে বলতে চাওয়া। ফসিহা বুঝল না সেসবের কিছুই। তথাপি সমান তালে একের পর এক কথার জবাব দিয়ে যাচ্ছে। ‘ফসিহা সুবহা আম্মি বাবা রেখেছে আর জারিন রেখেছে নানু।’ ‘ফসিহা সুবহা নামের অর্থ কী?’ ‘প্রভাতের সুকণ্ঠী!’ ‘কিন্তু আমি তোমায় এসবের কিছুই ডাকব না।’ জাওয়াদের এহেন বাক্যে ফসিহা এবার বিস্মিত না হয়ে পারল না। নতজানু দৃষ্টি মেঝে থেকে তুলে এক পলক জাওয়াদের পানে চাইল। জাওয়াদকে আগে থেকেই তাকিয়ে থাকতে দেখে বিব্রতবোধ থেকে ফের দৃষ্টি সরিয়ে মেঝেতে নিবদ্ধ করল। জবাব খুঁজে না পেয়ে ছোট করে জবাব দিল ফসিহা, ‘আচ্ছা!’ ‘আমি তোমায় ডাকব ফুল। মাঝেসাঝে অবশ্য সেই ছোটবেলার মতো পুতুলবউ বলে ডাকব। কী চলবে না?’ জাওয়াদ শেষের কথাটুকু অনেকটা ফসিহার দিকে ঝুঁকে বলল। ফসিহা লজ্জা পেল কিছুটা। লজ্জাবতীর ন্যায় গুটিয়ে নেওয়ার চেষ্টা করল। ফসিহা মিনমিনে স্বরে বলে উঠল, ‘আপনি হাসছেন কেন?’ নববধুকে লাজুকলতায় নুইয়ে যেতে দেখে ঠোঁটের কোণে এক আলাদা প্রশান্তি এসে ভিড় জমাল। মজাও পেল বেশ। জাওয়াদ হাসি লুকাতে ব্যর্থ হলো। ফুলের কথার জবাব দিল ধীরে সুস্থে, বেশ খানিকটা সময় নিয়ে। ‘ছোটবেলায় যখন নানুবাড়িতে বেড়াতে আসতাম, তখন দেখতাম একটা পিচ্চি ফ্রগ পরে, মাথায় দুই ঝুটি বেঁধে খালি এদিকে সেদিক দৌড়াত। আর একটু পর পর এসে দুই হাত মেলে বলত, ‘দোয়াত ভাইয়া কুলে!’ সেটা ভেবেই একটু হাসি পেল, এই আরকি!’ জাওয়াদ যেন ফসিহাকে লজ্জা দিতে আটঘাট বেঁধে নেমেছে। আজই যদি এমন হয়, তাহলে বাকি জীবন তো পড়েই রইল।

খুব ভালো লেগেছে
Read all reviews on the Boitoi app
অসাধারণ একটা গল্প
Nice story