

আমি অলিভা বরম, কখনো ভাবিনি কোনোদিন ই বুক লিখবো আমার কিছু কাছের মানুষের অনুপ্রেরণাতে প্রিয়-অপ্রিয় আমার প্রথম লেখা ই-বুক হতে চলেছে। ভালোবাসা নামক অনুভূতির ব্যাখ্যা দেওয়া কারোর পক্ষে সম্ভব নয়, যে কোনো ব্যাক্তির ওপর এক ব্যাক্তিকে ভালোবাসার নির্দিষ্ট কোনো কারণ থাকে না, যদি কারণ থাকে তবে সেটা ভালোবাসা না। এক যুবক যে নিজের জীবনের সবচেয়ে কঠিনতম সময়ে তার প্রেমিকাকে একটু নিজের করে পাওয়ার কথা ভাবে তার কিন্তু কোনো নির্দিষ্ট কারণ নেই । একজন গুপ্ত প্রেমিকার দেওয়া চিঠিকে কেন্দ্র করে শুরু হয় গল্পটি। এক প্রাক্তন, একটা না বলা প্রেমকথন, আর নতুন প্রেমের শুরু এই অধ্যায়ে প্রকাশিত। ত্রিকোণ প্রেমের এই একল্পনীয় ইবুকটির প্রথম পর্ব আপনাদের জন্য উন্মুক্ত ধন্যবাদ ❤️