

গল্পটা গ্রামের এক অষ্টাদশী কন্যার, যে স্বভাব বসত লাজুক, সরল আর পাঁচটা কন্যার মতো চঞ্চল, বাঙালিয়ানার সাথে যে ওতপ্রাতভাবে জড়িয়ে আছে। অন্য দিকে রাগী এক যুবক, যে সারাক্ষণ নিজের কাজকেই বেশি প্রাধান্য দিয়ে এসেছে, শহুরে জীবনের সাথে অভ্যস্ত, বাঙালিয়ানার সাথে খুব কম পরিচিতি সে। অপ্রত্যাশিত কিছু কারণে গ্রামের এই অষ্টাদশী কন্যা শহুরে রাগী ছেলেটার ঘরের ঘরণী হয়ে উঠে। এরপর কীভাবে সে নিজের নতুন জীবন শুরু করে, রাগী দারোগাবাবুর সাথে কীভাবে সবকিছু মানিয়ে নিতে থাকে সে? দুজন সম্পূর্ণ দুই মেরুর ভিন্ন ধর্মী দুইটা আলাদা মানুষ। সময়ের সাথে সাথে কীভাবে নিজেদের মধ্যে বোঝাপড়া করতে সক্ষম হয়? রাগী দারোগাবাবুর রুক্ষ মনে আদৌ কি প্রেমের বৃষ্টি আনতে সক্ষম হয় অষ্টাদশী কন্যা? শেষ পর্যন্ত কি দুটো মনে এমন করেই বসন্ত থেকে যাবে, নাকি কুয়াশার চাদরে শুকিয়ে যাবে সব? তাদের জীবনের ছোট ছোট মেঘ কীভাবে নিজের স্বভাব, বৈশিষ্ট্য পাল্টানো শুরু করে, সেটা নিয়ে লেখা এক সাধারণ কিন্তু অসাধারণ কিছু অনুভূতির এক গল্প "মেঘকুঞ্জ"।
খুবই ভালো একটি গল্প। Most recommended.
Read all reviews on the Boitoi app