

শীতল এগিয়ে আসে উৎসের দিকে। দু'জনের শ্বাসপ্রশ্বাস মিলে একাকার হয়ে যায়। শাড়ির আঁচল সরিয়ে শীতলের বুকে মুখ ঘষে উৎস। শীতল উৎসের চুল চেপে ধরে জোরে। এই মানুষটার আদর কি কোনোদিনও পুরোনো হবে না শীতলের কাছে? কাঁচের চুড়ির রুনঝুন শব্দ শোনা যায় শুধু। দু'জনের তপ্ত শ্বাসের সাথে চুড়ির সেই শব্দ মিলেমিশে রহস্যময় পরিবেশ তৈরি করে। যে পরিবেশে বারবার ভ্রম হয়, উন্মাদের মতো নিজেকে মেলে ধরতে ইচ্ছা করে প্রেমের কাছে। সন্ধিতে সন্ধিতে প্রেম ছড়িয়ে দিতে ইচ্ছা করে মাতালের মতো। শীতল জানালার পর্দা টেনে দিতে গেলে উৎস তাকে আটকায়। আজ পূর্ণ চন্দ্র প্রবেশ করুক ঘরে। উথাল-পাতাল জ্যোৎস্না সাক্ষী হোক তাদের ভালোবাসার। প্রকৃতি জানুক এক উদ্ভ্রান্ত প্রেমিক কতোটা কাতর হয়ে তার প্রেমিকাকে ভালোবাসতে পারে। নিজের উপরে থাকা উৎসের মুখটা দুই হাতে চেপে ধরে শীতল। "এতো অশান্ত কেন?" "জানিনা, শুধু জানি সব মিটিয়ে নিতে হবে। সুদে-আসলে।" "সুদে-আসলে?" উৎস মুচকি হেসে বললো, "না, উৎস-শীতলে....." সে রাতে সত্যিই প্রকৃতি সাক্ষী হলো এক অদ্ভুত ভালোবাসার। প্রকৃতি শান্ত থাকলেও প্রেমের ঘূর্ণিঝড় উঠলো ওদের কুটিরে। সে ঝড় কখন থামলো, কে জানে। শুধু জানি চাঁদটা হেলে পড়লো প্রেম নদীর তীরে।
অসাধারণ 🥹🥹💖
Read all reviews on the Boitoi app
🖤🖤
খুবই সুন্দর হয়েছে 🥰🥰
খুব খুব ভালো লেগেছে
পড়ে ফেললাম উৎস-শীতলকে আবারও। আমার খুব ইচ্ছা ছিল উৎস-শীতলের বিয়ের পরের জীবন দেখার। উৎস বিয়ের পর naughty হয়ে গেছে 👀 ভালোই লাগলো এই সাইডটাও দেখতে 😭। ভীষণ সুন্দর ছিল পুরো ইবুক টা। আবার পড়তে চাই উৎস-শীতল কে 🫶
ভাবতেই অবাক লাগে এত সুন্দর করে একটা গল্প সমাপ্তি হতে পারে 😭আমি যতক্ষণ পড়লাম just মন খুলে পড়লাম... এত সুন্দর পরিপূর্ণ একটা গল্প সবার জন্য হোক.... btw নেভা আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে গল্প টা লেখার জন্য 🥺
বহু অপেক্ষার অবসান ঘটিয়ে ই-বুকটি আসলো, তাও ট্রেন্ডিং এ। উৎস শীতল, রণ বহ্নি, রুস্তম প্রত্যাশা, এমনকি মতিন লাভলীর প্রেম মাতাল প্রেমসন্ধি গল্পটিকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল। আর অতঃপর প্রেমসন্ধির কথা তো বলাই বাহুল্য! মিথিলা নিভা আপির মাস্টারপিস এগুলো। আরো অনেক অনেক বই, ই-বুক, এবং গল্পের অপেক্ষায় রইলাম। একই সাথে অপেক্ষায় রয়েছি মাতাল প্রেমসন্ধি বইয়ের জন্য। মলাট ও পেজ থেকে মাতাল করা ঘ্রাণ নেওয়ার প্রত্যাশায়!😊 ইতি, আপনার এক ক্ষুদ্র পাঠক।
খাঁ বাড়ির সদস্যদের আবার পড়তে ভালো লেগেছে। সবাইকে নিয়েই আরোও একটু গল্প,চমৎকার সব মুহূর্ত - সব মিলিয়ে সুন্দর ছিলো।
প্রতি টা শব্দ মনে গেথে গেছে এই মহাপুরুষদের পড়ে যেন মন ভরে না। হাজার বার পড়তে চাই। খুব খুব ভালো লেগেছে কাজ বাদ দিয়ে পড়েছি। মনে হচ্ছিল না পড়লে হবেই না। লেখিকা তার মনের সব টুকু মাধুরী মিশিয়ে লিখেছে। ভালো হওয়ার ই কথা। খুব ভালো হয়েছে।
ভালো লাগলো উৎস শীতলের বিবাহ পরবর্তী জীবন।❤️