

শ্রাবণের বৃষ্টিস্নাত মাঝরাতে দুজনের দেখা হয়েছিল, যদিও অপ্রত্যাশিতভাবে। কিন্তু এরপরে যতবার তাদের দেখা হয়েছে, পরিকল্পিতভাবেই হয়েছে। রাতের অনিরাপদ পরিবেশ থেকে শুধুমাত্র একজন সাহায্যকারী ব্যক্তির বদলে সে হয়ে উঠতে চাইল বিশেষ কেউ। মরিয়া হয়ে জানান দিতে চায় তার মনের অনুরক্তি। একটি বৃষ্টিস্নাত রাত, একটি ছোট্ট চায়ের দোকান থেকে একটি ঝাপসা সম্পর্কের সূচনা হয়েছিল। একজন যতটা না মরিয়া হয়ে উঠেছিল, অপরজন ছিল ততটাই নির্বিকার। যেখানে একটি সম্পর্ক গড়তে নর-নারী দুজনকেই সমানভাবে এগিয়ে আসতে হয়, সেখানে ছেলেটি একাই প্রণয়ের নৌকা টেনে নিয়ে গেল পরিণয় নামক তীরের দিকে। শুধুই একা। এক মায়াময় মুখের মায়ায় আটকে গিয়ে বুকের ভেতরকার যন্ত্রণাগুলো ডালপালা গজিয়ে বাড়তে লাগল। মায়াবতীর বারবার প্রত্যাখানে নিজের লক্ষ্য থেকে পিছু হঠতে পারল না সে। ভালোবাসা তাকে এতটাই মোহাচ্ছন্ন করে রেখেছিল যে চারপাশ শুধু বৃষ্টিময় হয়ে উঠছিল। ইফফাত আরা বৃষ্টি মনের কোনে ভালোবাসার জন্ম দিয়ে, সেই মনকেই ছুরিকাঘাত করে পালিয়ে গিয়েছিল অগোচরে। বাস্তবতা মানুষকে নির্মম করে তোলে। নিখাদ ভালোবাসাকেও মানুষ পায়ে ঠেলতে পারে। এমনই এক প্রেমের গল্প ~শ্রাবনের প্রথম বৃষ্টি।
Very nice story
Read all reviews on the Boitoi app