

রাজধানী ঢাকায় এক গভীর রাতে বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটে। সেই আগুনে পুড়ে মারা যায় নাইমসহ দশজন নিষ্পাপ মানুষ। দীর্ঘ দশ বছর পর অগ্নিকাণ্ডের ঘটনাকে পরিকল্পিত ষড়যন্ত্রের ঘটনা বলে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ে করে নিহত নাইমের বোন। তারই ধারাবাহিকতায় গ্রেফতার হয় ধনাঢ্য ব্যবসায়ী, বিল্ডার্স তানভীর রেজা। ঘটনার পাকচক্রে জড়িয়ে যায় সামিন, নাতাশা, সৃজা, নূহা—চার তরুণ-তরুণী। একের পর এক ঘটতে থাকে ঘটনা আর খুলতে থাকে রহস্যের জট। কারো কারো অতীত কর্ম বর্তমানে এসে হানা দেয়। বিশ্বাস-অবিশ্বাসের খেলায় আরও একটি খুন হয়। তানভীর রেজা যখন পুলিশের কাস্টডিতে, তখন খুনি কে? তানভীর রেজা, নাকি তারই কোনো সুহৃদ? প্রকৃত খুনির সন্ধানে পুলিশ মাঠে নামে, শুরু হয় চিরুনি অভিযান। “অগ্নিশিখা-১ম খন্ড” এর পর “অগ্নিশিখা-২য় খন্ড” সব রহস্যের জাল উন্মোচন করবে। অবশেষে পুলিশ কি খোঁজে পেতে সক্ষম হয় অপরাধীচক্র, খুনি, ঘাতককে...!
খুবই সুন্দর হয়েছে আপু
Read all reviews on the Boitoi app
অগ্নিশিখার দ্বিতীয় খণ্ড হাতে নিয়ে মনে হয়েছে যেন প্রথম খণ্ডের সব রহস্য একে একে উন্মোচিত হচ্ছে। সামিন, নাতাশা, সৃজা, জিনাত, সামিয়া, তানভীরসহ প্রতিটি চরিত্রের মোড় ঘুরে যাওয়া পাঠককে নতুনভাবে চমক দিয়েছে। গল্পটা দীর্ঘ হলেও কোথাও একঘেয়েমি আসেনি, বরং চুম্বকের মতো টেনে রেখেছে শেষ পর্যন্ত। একটানে পড়ে শেষ করার মতো এক অসাধারণ অভিজ্ঞতা। লেখকের প্রথম ই-বুক হওয়া সত্ত্বেও পড়তে গিয়ে একবারও মনে হয়নি এটি তাঁর প্রথম লেখা,বরং শুরু থেকে সমাপ্তি পর্যন্ত এমন সুন্দর পরিণতি দিয়েছেন যে প্রশংসা না করে উপায় নেই।
অগ্নিশিখা ১ম পর্বে পড়ার পর অপেক্ষায় ছিলাম কবে ২য় পর্ব বসবে? ১ম একের পর এক ঘটনা ঘটে গিয়েছে আর চরিত্রগুলো তার রুপ দিয়েছে। ইউনিভার্সিটি পড়ুয়া একদল ছেলেমেয়ের ইমম্যাচিউর কর্মকান্ডে রসদ যুগিয়ে তাদের ভুল পথে পরিচালিত করেছে সুযোগ সন্ধানী কিছু কুচক্রী মানুষ। ঘটেছে অনেক ঘটনা এবং জটিলতা সৃষ্টি করেছে। ২য় খন্ডে সেই ছেলেমেয়েগুলো যখন পূর্ণাঙ্গরুপে ম্যাচিউর হয়ে ফিরে এসেছে তখন তাদের কারিশমা দেখিয়েছে এবং পূর্বে তাদের সঙ্গে ঘটে যাওয়া প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। বস্তিতে আগুন লাগার ঘটনা ছিল উপলক্ষ মাত্র, আসলে সমাজের উঁচু জায়গায় বসে থাকা লোভী, পাপিষ্ঠ মানুষগুলো কিভাবে সাধারণ মানুষের জীবনে দানবরুপে আবির্ভাব হয় তার সুস্পষ্ট বর্ণনা করা হয়েছে। নিজের যা পছন্দ তা পেতে যদি দু-চারটা খুনও করতে হয় তবে তবুও তাতে দ্বিধা নেই! চাই মানে চাই...আরও চাই। চাওয়ার শেষ নেই। গল্পে নূহা ও বাবলী চরিত্র দুটো যেন মুদ্রার এপিঠ ওপিঠ। বাবলীকে আমার ভীষণ ভালো লেগেছে। সৃজাও তার কারিশমা দেখিয়েছে তবে ওর জীবনের চরম সত্যটা আমাকে কষ্ট দিয়েছে। সামিন আর নাতাশার কথা আলাদা করে কিছু বলার নেই। দুজনেই সমাজের বিপরীত পাশে অবস্থান করলেও দুজনের জীবনের রূপরেখা যেন একই রকম। দুজনেই নিজেদের প্রতিষ্ঠা করতে বদ্ধ পরিকর ছিল এবং সে জায়গায় দুজনেই সফল। সবমিলিয়ে শায়না সুপ্তি আপুর থ্রিলার হিসেবে চমৎকার একটা জার্নি এনজয় করেছি। নাতাশা সামিনের খুনসুটিও উপভোগ করেছি। আরেকটা চরিত্রের কথা না বললেই নয়- জাফার, বন্ধু হয়ে দূর দেশ থেকেও বন্ধুর প্রতি ভালোবাসা ছিল অকৃত্রিম। সবচেয়ে বিরক্তিকর চরিত্র জিনাত আর তানভীর একটা কুলাঙ্গার বাপ,স্বামী হিসেবেও সে ব্যর্থ।