

[সতর্কতা: গল্পের প্রয়োজনে প্রাপ্তমনস্ক দৃশ্য ও সংলাপ রাখতে হয়েছে, এমনকি যৎসামান্য ভায়োলেন্স আছে। তাই বুঝেশুনে পড়ার অনুরোধ রইলো।] প্রাণপ্রিয় স্যারের একটা নোংরা রূপ আছে— এটা জানার পর একপ্রকার পাগল হয়ে গিয়েছিল মেয়েটা। পাঞ্চিং ব্যাগে খালি হাতে ক্রমাগত ঘুষি দিতে গিয়ে কত দিন নিজের হাত রক্তাক্ত করেছে, তার কোনো ইয়ত্তা নেই; কিন্তু তিক্ত সত্য অস্বীকার করার মতো পরিস্থিতি তো মানুষটা ওকে দেয়নি। উপায় না পেয়ে তাই আজ এই পরিত্যক্ত বন্ধ ঘরে স্যারকে তুলে আনলো। চেয়ারের সাথে বেঁধে রেখে বেদম পিটিয়ে মনের জ্বালা মেটাতে চাইলো, কিন্তু বুকের আগুন নেভার বদলে শুধু দাউদাউ করে জ্বলছে; প্রতিশোধের নেশা তেইশ বছরের যুবতীকে উন্মাদ করে তুলেছে।

""কিছুদিন আগেই গল্পটি পড়ে শেষ করেছি, কিন্তু গল্পের রেশটা এখনো বুকের ভেতর রয়ে গেছে। হৃদয়ের ঠিক গহীনে এক অদ্ভুত খোঁচা অনুভব করছি, যেন ভেতর থেকে কেউ বারবার তাগাদা দিচ্ছে—'একটা রিভিউ দিয়ে আয়!' বাস্তবতার নিরিখে লেখা এমন সুন্দর একটি গল্পের প্রশংসা করার মতো শব্দ আমার জানা নেই। সমাজের কিছু কষ্টদায়ক কিন্তু রূঢ় সত্যের প্রতিফলন এই গল্পটি। পড়ার সময় শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাষাণ মনটা বারবার বলছিল—'কী যেন নেই, কী যেন অপূর্ণ!' কিন্তু যখন সূর্যের ভালোবাসার মানুষের দেওয়া সেই নামটা পেলাম, তখন এক নিমেষে মনটা শীতল হয়ে গেল। আলহামদুলিল্লাহ! আমার মতে, এই গল্পটি প্রতিটি মেয়ের একবার হলেও পড়া উচিত। প্রিয় লেখক "দিজা মজুমদার 'কথা", আপনার কাছে আমাদের দাবি—আমরা 'পাষাণ তনয়া'র দ্বিতীয় খণ্ড চাই। অনেক তো হলো প্রতিশোধ-প্রতিশোধ খেলা, এবার সূর্য আর তার প্রিয় মানুষটিকে নিয়ে পূর্ণতার একটা সুন্দর গল্প হোক।""
"কিছুদিন আগেই গল্পটি পড়ে শেষ করেছি, কিন্তু গল্পের রেশটা এখনো বুকের ভেতর রয়ে গেছে। হৃদয়ের ঠিক গহীনে এক অদ্ভুত খোঁচা অনুভব করছি, যেন ভেতর থেকে কেউ বারবার তাগাদা দিচ্ছে—'একটা রিভিউ দিয়ে আয়!' বাস্তবতার নিরিখে লেখা এমন সুন্দর একটি গল্পের প্রশংসা করার মতো শব্দ আমার জানা নেই। সমাজের কিছু কষ্টদায়ক কিন্তু রূঢ় সত্যের প্রতিফলন এই গল্পটি। পড়ার সময় শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাষাণ মনটা বারবার বলছিল—'কী যেন নেই, কী যেন অপূর্ণ!' কিন্তু যখন সূর্যের ভালোবাসার মানুষের দেওয়া সেই নামটা পেলাম, তখন এক নিমেষে মনটা শীতল হয়ে গেল। আলহামদুলিল্লাহ! আমার মতে, এই গল্পটি প্রতিটি মেয়ের একবার হলেও পড়া উচিত। প্রিয় লেখক "দিজা মজুমদার 'কথা", আপনার কাছে আমাদের দাবি—আমরা 'পাষাণ তনয়া'র দ্বিতীয় খণ্ড চাই। অনেক তো হলো প্রতিশোধ-প্রতিশোধ খেলা, এবার সূর্য আর তার প্রিয় মানুষটিকে নিয়ে পূর্ণতার একটা সুন্দর গল্প হোক।"
Read all reviews on the Boitoi app