

আমি একটা বিনাশী টিন এজ পার করে এলাম, যে কিনা আমার বিনাশ আনতে পারেনি। অথচ অবিনাশী তারুণ্যে এসে এমন ধরা খেলাম ঠিক কী করে? সবই তো ঠিক ছিল। আমি আমার মতো ভালোই ছিলাম। এমনটা কেন হতে গেল? কেন? আমি ভেবেছিলাম, বিয়ে করার হলে করব, সংসার, বাচ্চা সবই হবে। ভালোবাসা টাসা হওয়ার দরকার নেই। ওটা হলেই সব শেষ। এখন যে আমি বিয়ের আগেই ভালোবাসার পথে হাঁটছি, আমার তো মনে হচ্ছে, আমি আর কারো কথা চিন্তাই করতে পারব না বিয়ের জন্য। সংসার, বাচ্চা এসব আর কারো সাথেই করা হবে না। আমি পারবই না! একদমই পারব না! ওহ্, এখন আবার চোখ ভিজে আসছে। কেন? কেন?
"কিছু গল্প শেষ হলেও, তার রেশ অনেক দিন ধরে থেকে যায়। এই বইটা আমার জন্য ঠিক সেরকমই। পড়তে পড়তে একটা সময় মনে হচ্ছিল, আমিই যেন আনমনা। প্রতিটা অনুভূতি এতটাই হৃদয়ছোঁয়া যে গল্পটার ভেতরেই হারিয়ে গিয়েছিলাম। শেষের দিকে এসে চোখে পানি চলে এসেছিল। বইটা শেষ করার পর বারবার শুধু একটাই কথা মনে হচ্ছে তাড়াতাড়ি কেন শেষ হয়ে গেল?"
কিছু গল্প শেষ হলেও, তার রেশ অনেক দিন ধরে থেকে যায়। এই বইটা আমার জন্য ঠিক সেরকমই। পড়তে পড়তে একটা সময় মনে হচ্ছিল, আমিই যেন আনমনা। প্রতিটা অনুভূতি এতটাই হৃদয়ছোঁয়া যে গল্পটার ভেতরেই হারিয়ে গিয়েছিলাম। শেষের দিকে এসে চোখে পানি চলে এসেছিল। বইটা শেষ করার পর বারবার শুধু একটাই কথা মনে হচ্ছে তাড়াতাড়ি কেন শেষ হয়ে গেল?
Read all reviews on the Boitoi app
মিষ্টি মিষ্টি মিষ্টি গল্প ❤️❤️❤️
গল্পটা আমার আরো অনেকক্ষন ধরে পড়তে ইচ্ছে করেছে। খুব জলদি শেষ হয়ে গেছে। কি যেন একটা বাকি গল্পের।
এটা যে এত্ত চমৎকার একটা গল্প...!! ঠিক যেন রহস্যের মোড়কে আবৃত মিষ্টি প্রেমের গল্প!! তৃপ্তিদায়ক লেখা ছিলো... এক নিঃশ্বাসে পড়ে ফেলেছি এবং দারুণ এনজয় করেছি। 👌❤️
সুন্দর।চমৎকার সুন্দর।❤️
ইশ্! কি আদুরে একটা গল্প। কিন্তু লাস্টে আরেকটু বাড়ালে ভালো লাগতো। নওশাদ আর আনমনা। মিষ্টি একটা জুটি।
সাধারণের মাঝে অসাধারন একটা গল্প। একদম মন ছুয়ে গেছে।
অনেক সুন্দর কিন্তু গল্পটা আরেকটু বড় হলে ভালো হতো আরো পড়তে মন চাচ্ছে ❤️
অসম্ভব সুন্দর হয়েছে😍।অনেক শান্তি পেয়েছি পড়ে।কোন বাড়তি নাই,নাই কোন কমতি।একদম পারফেক্ট হয়েছে।শেষের আমার চোখ দিয়ে পানি পড়ছিল। এত কষ্ট হচ্ছিল আনমনার জন্য।শেষটা মনের মতো হয়েছে প্রিয় লেখিকা আপু।🥰
ছিমছাম মিষ্টি একটা গল্প, বেশ ভালো লেগেছে।