
জোসেফ তার বুকপকেট থেকে স্বর্ণের দুটি বালা বের করে হেমাঙ্গিনির দিকে বাড়িয়ে ধরল। হেমাঙ্গিনি প্রশ্নভরা দৃষ্টিতে তাকাতেই সে বলল, “এগুলো আমি মেহরিমার জন্য কিনেছিলাম। কিন্তু তাকে দেওয়ার সুযোগ পাইনি। তার আগেই… তুমি কি এটার নতুন মালকিন হবে, হেমা?” হেমাঙ্গিনি শুধাল, “আমি কেন?” “তুমি নয়তো কে?” “কেন?” “আমি নিজেকে নতুন করে হারিয়েছি তাই। মেহরিমার পর আমি তোমাকেই অনুভব করেছি তাই।” “আপনি আমাকে দিয়ে শূন্যস্থান পূরণ করতে চাইছেন?” “শুধুই কি আমি, হেমা? তুমি চাও না?” “তারপর?” “তারপর…”