

আমি যদি আমার জীবনে জেনে বুঝে কোনো পাপ করে থাকি, তবে সেই পাপ হলো আমার টুসিকে ভালোবাসা। তাকে ভালোবাসা ছাড়া জীবনে আর কোনো পাপ আমি সজ্ঞানে করিনি। বিয়ের আগে কোনো নারীকে ভালোবাসা হারাম, তাই আমি এই পাপটা আনন্দের সঙ্গে করে ফেলেছি। আমি 'মুস্তাকিম আদনান স্বার্থ' এবং আমার চাচাতো বোন 'শায়লা আফরিন টুসি'। টুসি আমার থেকে ৯ বছরের ছোট, কিন্তু আমি তাকে ছোটবেলা থেকেই ভালোবাসি এবং তার জন্য পাগল হয়ে যাই।
"আপু আপু আপু, তোমার লেখা সব গল্পই ভালো লাগে আর স্বার্থ আর তুসির এই নিঃস্বার্থ ভালোবাসা যেন মন ছুঁয়ে গেল। আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর গল্প উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ ও ভালোবাসা এ লট আপি 🥰🥰"
সত্যি কিছু কিছু সম্পর্ক একটু অন্যরকমই হয়। ইমোশনাল একটা গল্প ছিল এটা 🥺🥺🥺
Read all reviews on the Boitoi app
ভীষণ কষ্ট লেগেছে,,স্বার্থ ভাই কেন একটু স্বার্থপর হতে পারলো না???তাহলে তো দুজন এভাবে তিলে তিলে নিঃশেষ হয়ে যেত না!!!
আপু আপু আপু, তোমার লেখা সব গল্পই ভালো লাগে আর স্বার্থ আর তুসির এই নিঃস্বার্থ ভালোবাসা যেন মন ছুঁয়ে গেল। আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর গল্প উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ ও ভালোবাসা এ লট আপি 🥰🥰
মোটামুটি ভালোই আছে। তবে লেখা সেভাবে টানেনি। লেখনী আরও ভালো করতে হবে। একদম কমন প্লট।
ভালো লাগলো
হারানোর ভয়ে প্রেমে পড়তে চাই না... প্রেম তখনই সুন্দর যখন সেটা পূর্ণতা পায়... তবে অপূর্ণতা যে হৃদয়কে কুঁড়ে কুঁড়ে খায়... গল্পটা খুব সুন্দর ছিল... তবে অপূর্ণতা হৃদয়বিদারক...🥀
"আমাদের মতো মানুষদের জন্য প্রেমে পড়া বারণ" নিজের সাথে মিলে গেলো☺️
Bastobik kotha bastobik jibon nie lekha sundor golpo
বই এর বিকল্প কিছু নেই সব মেধার সঞ্চয়ী একাউনট এই মাধ্যমে
"প্রেমে পড়া বারণ" গল্পটা সুন্দর। টুসী আর স্বার্থ ভাইয়ের প্রেম!! গল্পটা ছোটো ছিল অথচ এর মর্মাথ! নামের সাথেই গল্পটা মিলে গেলো। পারিবারিক দ্বন্দ, কোনোকালেই ভালো কিছু বয়ে নিয়ে আসে নাহ্। স্বার্থ আর টুসি এর পরিবারের এই দ্বন্দ্ব ওদের জীবনে ঝড় নিয়ে আসলো। কি হতো যদি টুসি এর পরিবার স্বার্থ ভাইকে মেনে নিতো। কিন্তু নাহ্, এত বছরের রাগ ক্রোভ সব মিলিয়ে নিজের মেয়ের সুখ টুকু দেখলো নাহ্! নাহ্ নাহ্ নাহ্!! টুসি এর প্রেম ভালোবাসা দেখে আমি সত্যিই মুগ্ধ। লেখিকা টুসীর অনুভূতি ভীষন সুন্দর করে প্রকাশ করেছেন। স্বার্থ ভাই! তার অসীম ভালোবাসা ঠুনকো হয়ে গেল। টুসি কে প্রত্যাখ্যান করে সুখের দোয়া নয় বরং জীবন্ত লাশ হয়ে গেলো "টুসি আর স্বার্থ ভাই"। পৃথিবীর বুকে অজানা রয়ে গেলো "স্বার্থ ভাইয়ের ভালোবাসা", "টুসির স্বল্প আয়ু"। পরিশেষে বলব "এটা একদম বাস্তবভিত্তিক গল্পের মতো"। আমাদের সমাজে এমন অনেক "টুসি আর স্বার্থ ভাইয়ের" সমাপ্তি রয়েছে। যা কখনো পরিবার বা তৃতীয় ব্যক্তির আগমন এর মাধ্যমেও শেষ হয়!! [তবে উপন্যাসে কোনো তৃতীয় ব্যক্তি নেই,] সবাই পড়ুন। আর মন্তব্য করুন। #প্রেমে_পড়া_বারণ #তানহা_ইসলাম_বৈশাখী