

জাঁকজমকপূর্ণ অট্টালিকা স্মরণ নিবাসেও তখন চলে বাবা-ছেলের মাঝে তর্ক। পাল্টা তর্কে ভয়ে জড়োসড়ো হয়ে যায় ছোট ছোঁয়া। স্মরণের বাবা মোটেও পছন্দ করছেন না ছোঁয়ার অযত্ন। ঘণ্টার পর ঘণ্টা ছোট মেয়েটা দাঁড়িয়ে থাকে স্কুল শেষে। ড্রাইভার পাঠাতে চাইলে স্মরণ মানা করে। একজন এনএসআই-এর সদস্য বলে তার নাকি বিপদ চারিপাশে। সর্বক্ষণ তাই সে ড্রাইভারকে বিশ্বাস করে না। বিয়ের কথা বললেও কানে শোনে না, ভান করে। -- তুমি কি চাও, বলোতো? একটা বাচ্চার সুস্থভাবে বাঁচার জন্য একজন মায়ের দরকার। তুমি সেটা কবে বুঝবে? আমাদের বাড়িতে কোনো মেয়ে নেই। আর ছোয়া একজন মেয়ে বাচ্চা। ওর অসুবিধা, সুবিধা তুমি বুঝবে না। স্মরণ দরজার পানে চায়। ছোঁয়া অনিমিখি চাহনি নিয়ে নিরূপায়ের ন্যায় তাকিয়ে দেখছে তার বাবাকে। স্মরণ গলার স্বর নিচু করে, ঠান্ডা গলায় বলে, -- হোক অসুবিধা। তারপরও বিয়ে করবো না। ছোঁয়ার মা-ও আমি, বাবা-ও আমি। একথা বলেই ঘরে চলে যায়। ছোঁয়াকে কোলে তুলে দরজা আঁটকে বিছানায় শুয়ে পড়ে। ছোঁয়া আলতো করে জড়িয়ে থাকে স্মরণের বুকের সাথে। বাইরে থেকে আসা হালকা আলোর ছটায় ছোঁয়া চোখমেলে রয়। স্মরণ বলে ওঠে তখন, -- তোমার কি মা লাগবে? ছোঁয়া জবাব দেয়, -- উঁহু। মুহূর্তে স্মরণের মাথা থেকে দূর হয় সব দুশ্চিন্তা। বন্ধ করে নেয় চোখ। কিন্তু খোলা থাকে ছোঁয়ার চোখের পাতা। ছোট মন তখন ঠিকই অনুভব করে একজন মা'কে। আশা করে একটু যত্নের। যেমন করে সেদিন বৃষ্টিতে ওই মিষ্টি দেখতে আন্টি ওড়না দিয়ে তাকে আড়াল করেছিল জল থেকে। তার হাত ধরে দাঁড়িয়ে ছিল আকাশের বিকট গর্জনে।
"অনেকদিন পর মন ভালো করার মতো কোন গল্প পড়লাম।এত্তো সাধারণ অতিরঞ্জিত কিছুই না কিন্তু মন এ ভালো লাগার দোলা দিয়ে গেল গেল গল্পটি।ধন্যবাদ লেখিকা এত্ত সাধারণ তবুও অসাধারণ গল্পটি লিখার জন্য।"
গল্পটি অনেক সুন্দর ছিল🥰🥰🥰 পড়তে অনেক ভালো লেগেছে 😍😍
Read all reviews on the Boitoi app
Short story but three couples
অনেক ভালো হয়েছে একদম মন ছুঁয়ে গেছে।। 🥰
আলিশা আপুর লেখা মারাত্মক সুন্দর। লিখনশৈলী, শব্দ গাঁথুনি চমৎকার। ই-বুকটা পড়ে আমি স্যাটিসফাইড। ছোঁয়া চরিত্রটি খুব পছন্দ হয়েছে আমার। খেয়া, স্মরণ, প্রিয়া অঙ্কন, নীলিমা, অরুণ সকলের চরিত্র খুব ভালো ছিল। রাত জেগে পড়েছি প্রতিটি চরিত্র মনে গেঁথে যাওয়ার মতো। পড়ে মনটা ভরে গেছে। এরকম আরো সুন্দর ই-বই উপহার দাও মেয়ে। আমি তোমার লেখার ফ্যান হয়ে গেলাম। তোমার জন্য শুভ কামনা❤️
অনেকদিন পর মন ভালো করার মতো কোন গল্প পড়লাম।এত্তো সাধারণ অতিরঞ্জিত কিছুই না কিন্তু মন এ ভালো লাগার দোলা দিয়ে গেল গেল গল্পটি।ধন্যবাদ লেখিকা এত্ত সাধারণ তবুও অসাধারণ গল্পটি লিখার জন্য।
Sundor likhecho, Go ahead ✨
অনেক সুন্দর একটা গল্প। আমার কাছে স্মরন আর খেয়ার জুটিটা বেশি ভালো লেগেছে।
খুব সুন্দর হৃদয় স্পর্শী এক গল্প ৷ যেখানে তিন জোড়া কপোত কপোতী সন্ধান পেয়েছে আজন্ম অমৃতের ৷ পরিপূর্ণ ভালোবাসা আর প্রাপ্তির সন্ধিতে এক পরিপূর্ণ উপাখ্যান ' শেষ বিকেলে তুমি আমি ' ৷
অনেক অনেক অনেক বেশি সুন্দর লিখেছেন আপু।