

আমার নাম শামীমা আক্তার সাথী। এটা আমার লেখা ফাস্ট বই হতে যাচ্ছে। বইটির নাম "নীল শালুক "। বইটি আপনাদের কাছে কেমন লাগবে তা আমার অজানা। তবে আমি যথা সম্ভব চেষ্টা করবো ভালো কিছু দেওয়ার। আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনারা জানেন বাস্তবের জগৎ থেকে কল্পনার জগৎ হাজার গুন বেশি সুন্দর।কল্পনার জগৎ এর সবকিছু হয় নিখুঁত। তবে এর সাথে বাস্তবের মিল থাকতে ও পারে আবার না ও থাকতে পারে।"নীল শালুক " উপন্যাস এর মূল চরিএ মেশকাত এবং আদ্রিয়ান। প্রনয়,অভিমান, বন্ধুক্ত, দূরত্ব,বিচ্ছেদ,আকর্ষণ, সুন্দর পরিবার সব মিলিয়েই থাকছে এই বইটিতে। নারী কিসে আটকায়? নারী পুরুষের মায়া, যত্ন, ভালোবাসা,যেমন আটকায় তেমনি অভিমানে ও আটকায়।সম্পর্কে মান অভিমান আসবেই। মূলত অভিমানের মাঝেই লুকিয়ে থাকে ভালোবাসা। যারা এসব পেরিয়ে আবার একএিত হতে পারে এ পৃথিবীতে তারাই প্রকৃত সুখী। আমি বইটিতে এমন কিছুই ফুটিয়ে তুলেছি। আসা করি পাঠক পাঠিকারা বলবে "আাহারে,আহারে কোথায় পাবো তাহারে "মানে মেশকাত এবং আদ্রিয়ানকে। সবার সুস্থতা কামনা করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।