

'মানুষের চোখের মধ্যেই লুকায়িত তার সমস্ত সৌন্দর্য। এই চোখে থাকে সম্মোহনের ক্ষমতা। থাকে কাউকে আকৃষ্ট করার অদৃশ্য শক্তি — যেমনটা আছে স্রোতের মধ্যে! তার সমুদ্রের ন্যায় অতলস্পর্শী গভীর নীলাভ চোখের মায়ায় মত্ত হয়ে উঠেছে এক যুবক। অথচ প্রেম-ভালোবাসা প্রতি যুবকটির আকাশছোঁয়া ঘৃণা! কিন্তু স্রোত নামক উড়নচণ্ডী মানবীর হঠাৎ আগমনে বদলে গেছে তার জীবন! মেয়েটির নীলাভ চোখের মায়ায় আটকে গেছে সে। মনে মনে তাকে নাম দিয়েছে নীলাম্বরী। নীলাম্বরীর নীল চোখের দিকে তাকালে মানবটি প্রেমে পড়ে শতোবার! কিন্তু অদৃশ্য কোনো যন্ত্রণায়, অজানা এক ভয়ের টানে বারবার সে ফিরে আসে পিছনে। উন্মোচিত হয় তার অন্তরের অন্ধকার, ভয়ংকর সত্তা! 'নীলাম্বরী কি পারবে কঠোর মানবটিকে পরিবর্তন করতে? পারবে কি তার হৃদয়ে ভালোবাসার ফুল ফুটাতে?'
"কাব্যের নীলাম্বরী থেকেই পেয়েছিলাম একটা টক,ঝাল, মিষ্টি জুটি। কাব্য স্রোত ও হ্যা কাব্যের ভাষায় কাব্যের নীলাম্বরীকে। তার আলোকেই তেরী হয়েছিলো কাব্য স্রোতের প্রণয়ডোর। যে কিনা তার ভাষায় প্রতিশোধ নিতে বিয়ে করে নিয়েছিলো স্রোত কে। আমাদের নাদান স্রেতের কাব্যের প্রতি ভালোবাসাটা ছিলো পিওর আর কাব্য দ্যা রাগী ভাই তো প্রেমে পড়েছিলে কবেই আবার ওভার পসেসিভ কাব্য ভাই জাস্ট ওয়াও। এছাড়া কাব্য ভাইয়ের লুম্যান্স এটা তো বলার বাহিরে🙈। আর রাহুল দোয়েলের প্রেম কাহিনিটা সুন্দরভাবে পূর্ণতা পেয়েছিলো এটাও জোসস। গল্পটা জাস্ট ওয়াও ছিলো। এমন একটা কাব্য হয়তো সবার লাইফে আসলে মন্দ হয়না..🫶😌 আঁখিপা কি সুুন্দর করে প্রতিটা সংলাপ তৈরী করেছো। উফফ যতোই পড়ি ততোই ভাল্লাগে। এই জুটি কখনো পুরোনো হবে না। ভালোবাসা নিও আর এভাবেই এগিয়ে যাও বহুদূর..😘🌸"
কাব্যের নীলাম্বরী থেকেই পেয়েছিলাম একটা টক,ঝাল, মিষ্টি জুটি। কাব্য স্রোত ও হ্যা কাব্যের ভাষায় কাব্যের নীলাম্বরীকে। তার আলোকেই তেরী হয়েছিলো কাব্য স্রোতের প্রণয়ডোর। যে কিনা তার ভাষায় প্রতিশোধ নিতে বিয়ে করে নিয়েছিলো স্রোত কে। আমাদের নাদান স্রেতের কাব্যের প্রতি ভালোবাসাটা ছিলো পিওর আর কাব্য দ্যা রাগী ভাই তো প্রেমে পড়েছিলে কবেই আবার ওভার পসেসিভ কাব্য ভাই জাস্ট ওয়াও। এছাড়া কাব্য ভাইয়ের লুম্যান্স এটা তো বলার বাহিরে🙈। আর রাহুল দোয়েলের প্রেম কাহিনিটা সুন্দরভাবে পূর্ণতা পেয়েছিলো এটাও জোসস। গল্পটা জাস্ট ওয়াও ছিলো। এমন একটা কাব্য হয়তো সবার লাইফে আসলে মন্দ হয়না..🫶😌 আঁখিপা কি সুুন্দর করে প্রতিটা সংলাপ তৈরী করেছো। উফফ যতোই পড়ি ততোই ভাল্লাগে। এই জুটি কখনো পুরোনো হবে না। ভালোবাসা নিও আর এভাবেই এগিয়ে যাও বহুদূর..😘🌸
Read all reviews on the Boitoi app
স্রোতকে হুট করে কাব্য ভালোবাসা, রেগে যাওয়া, ঘুরে ফিরে তাকেই ভালোবেসে আগলে নেওয়া, এই বিষয়টা দারুণ লাগে 💙 "উঁহু,আমার রাজকন্যা চাই! যে হবে তোমার মতো সুন্দর।জীবন্ত পুতুল মনে হবে তাকে।চোখ দুটো হবে,এমনই নীল। আমি ওর নাম রাখব নীলাদ্রি!" 'স্রোত মুচকি হাসল;কাব্যও হাসল, নীলাম্বরীর হাসিমুখের দিকে তাকিয়ে। এই লাইনটা কতবার পরসি মনে নাই☺️ ওদের প্রেম কাহিনি পরে আবারও প্রেমে পরে গেলাম 🥹 রাহুল,দোয়েল এদের পূর্নতার কাহিনিটাও ভীষণ ভালোলাগছে☺️💙 তোমাকে অনেক ধন্যবাদ আঁখি আপু 💙 ভালোবাসা নিও💙🥰
কালকে ই-বুকটা পড়া শুরু করছিলাম, মন্তব্য করব কারেন্ট ছিল না। যাইহোক, ই-বুকটা এত্ত সুন্দর ছিল কি আর বলব। আঁখি আপুর লেখা প্রতিটা গল্পই আমার কাছে খুব ভালো লাগে। এককথায় অসাধারণ। স্রোত আর কাব্যর কেমেস্ট্রিটা খুব ভালো লাগছে। রাগী কাব্য কীভাবে এক ভীতু মেয়ে প্রেমে পড়ে গেল।ইশশ! তাদের কাহিনী পড়তেও ভালো লাগছে। রাহুল আর দোয়েলের কাহিনীটুকুও ভালো লাগছে। তাদের বিয়ে, সংসার সবটুকু খুব আদুরে ছিল। সবমিলিয়ে ই-বুকটা আমার খুব ভালো লেগেছে। আঁখি আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ই-বুক আমাদের উপহার দেয়ার জন্য। তুমি আমার খুব পছন্দ একজন আঁখি আপু, তোমাকে ভালোবাসা। 🤎
স্রোত কাব্যে কে নিয়ে নতুন করে আর কি বা বলবো,, অসম্ভব সুন্দর হয়েছে এটা,, বরাবরের মতোই কাব্যের কেয়ারিং গুলো জোশশ,, কত্ত ভালোবাসে সে স্রোত কে,, ইশশশ এমন একটা কাব্যে থাকলে আর কি লাগে। তোমার অন্য সব গল্পের মতো এটাও অনেক বেশি সুন্দর হয়েছে,, ধন্যবাদ তোমাকে এতো সুন্দর একটা গল্প আমাদের উপহার দেওয়ার জন্য।😊❤️
গল্পের শুরুটা সুন্দর,গম্ভীর কাব্যকে যেভাবে স্রোত কন্ট্রোল করল আমি অবাক হলাম!!তবে মাঝখানের সীন গুলো অনেক ইমোশনাল ছিলো স্রোত যদি কাব্যকে ছেড়ে না যেতো কাব্য আর স্রোত দুজনেই হয়তো একে অপরের প্রতি টান বুঝতো না সেদিন দিয়ে ভালোই হয়েছে!আর বলব রাহুল–দোয়েলের কথা কিছু কিছু জায়গায় অনেক হাসি পেয়েছে তবে ফেসবুকের রাহুল আর দোয়েলের সম্পর্কটা অন্য রকম তবুও বলল ভিষণ পছন্দ হয়েছে❤️🥰।পুরো গল্পে স্রোতের প্রতি কাব্যের টানটাই আমার বেশি ভালো লেগেছে ধন্যবাদ তোমাকে এত সুন্দর একটা গল্প উপহার দেওয়ার জন্য❤️।
আসসালামু আলাইকুম আঁখিপু। তোমার লেখা গল্পের মধ্যে আমার পড়া এটা ২ য় গল্প। কি বলবো গল্পটার ব্যপারে বুঝতে পারছি না! গল্পটি এতো সুন্দর যে আমার মতো সাজিয়ে গুছিয়ে না লিখতে পারা মানুষ এই গল্প পড়ার পরের অনুভূতি ঠিক মতো ফুটিয়ে তুলতে পারবে না। এক উড়ণচন্ডি মেয়ে স্রোত আর এক গম্ভীর, স্বল্পবাসী ছেলে কাব্য এর ভালোবাসার কাহিনি।স্রোত যে কিনা খুবই চটপটে একটা মেয়ে,যে কিছুটা অবুঝ,যার কাছে নিজের অনুভূতি পুরোপুরি সুস্পষ্ট নয়।অন্যদিকে কাব্য যে কিনা খুবই গম্ভীর একজন ছেলে,খুবই স্বল্পভাসী,নিজেকে পরিবারের থেকে ঘুটিয়ে নিয়েছে,নিজেকে একজন সফল ব্যবসায়ী করে তুলেছে দেশে ও বিদেশের মাটিতে।যে মনে মনে নিজের নীলাম্বরীকে ভালোবেসে ফেলেছে, কিন্তু নিজের ইগো,ব্যক্তিত্বের জন্য নিজের ভালোবাসা প্রকাশ করতে পারছে না।কি হবে তাদের এই অপ্রকাশিত ভালোবাসা,বিয়েটা তো হলোই কিন্তু তারা কি এক হতে পারবে নাকি কাব্যের রগচটা স্বভাবের কারণে আর স্রোতের অবুঝপনার জন্য তাদের পথ চলা আলাদা হয়ে যাবে? গল্পটা এতো সুন্দর করে সাজানো গোছানো ছিল যে আমি পুরো মুগ্ধ হয়ে পড়েছি।প্রতিটি কাহিনি মনে হয়েছে যেন আমার চোখের সামনে আমি কল্পনা করতে পারছি। তোমার লেখনী চমৎকার, পড়ে মুগ্ধ হয়ে যাওয়ার মতো। দোয়া করি তুমি এভাবেই সুন্দর করে লিখো আর ভবিষ্যতে আরো সামনে এগিয়ে যাও!!
পড়ে শেষ করলাম ই-বুকটা বড় ছিলো সাথে অনেক সুন্দর ছিলো🫶। কয়েকটা সীন এতোটাই সুন্দর আর তুমি এতোটা গুছিয়ে লিখেছ আমার মনে হচ্ছিলো সামনে থেকেই দেখছি,,মাঝখানে এসে কিছুটা বিরক্ত হয়েছি তবে গল্পের শুরু আর শেষটা অনেক ভালো লেগেছে,, এন্ডিংটা ফাটাফাটি ছিলো বেশি কিছু বলে স্পয়লার দিচ্ছিনা শুধু বলল তোমার অন্য লেখার মতো এটাও বেস্ট ছিলো❤️💫।