

সত্য ঘটনা অবলম্বনে ঐতিহাসিক উপন্যাস। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ইতিহাস বিকৃতি করে লিখার প্রেক্ষিতে পাল্টা জবাবে এই উপন্যাস লিখা হয়েছে।
Read all reviews on the Boitoi app
ok
বাংলায় মুসলমানদের গৌরবময় ইতিহাসকে কেন্দ্র করে সাহিত্যকর্মের বড়ই অভাব। রায়নন্দিনী সেই অভাব পূরণের ভালই একটা চেষ্টা। তবে লেখার মাঝে ইসমাইল হোসেন সিরাজী যে একজন কবিতা স্পষ্ট হয়ে ওঠে, কোন কিছুর বর্ণনা করতে হলে তিনি কাব্যিক ভাষায় বর্ণনা শুরু করে দেন, মাঝে মাঝে তো অতিরিক্ত মনে হয়। তবে তার সময় লিখনশৈলী হয়তোবা তেমনই ছিল অথবা তার কবিত্ব প্রকট আকারে প্রকাশিত হয়েছে। এছাড়া তার লেখার মধ্যে অতিরঞ্জন, অবাস্তব ও অবৈজ্ঞানিক বিভিন্ন বিষয়াদি আছে। তবে সর্বোপরি কথা হচ্ছে মুসলমানদের গৌরবময় ঐতিহ্য এই বইয়ের প্রধান অনুষঙ্গ; এটাই আমার কাছে এই বইয়ের সতর্ক সার্থকতা।