

কখনো নায়িকা কি খলনায়িকা হতে পারে? হুট করে আগমন ঘটানো এলিজা নামের মেয়েটিকে খলনায়িকা কি বলা যায়? হ্যাঁ, বলা যায়। একজন ঠান্ডা মাথার খেলোয়াড় সাফওয়ান মুরাদ, যে কিনা অসুস্থ শরীর নিয়ে মৃত্যুর অপেক্ষায়। অন্যদিকে সাধারণ এক মেয়ে আমরিন লিয়ানা, যে হঠাৎই আবদ্ধ হয় এই নিষ্ঠুর জগতে। কিন্তু কে আসলে বন্ধু, কে শত্রু, তা বোঝা যায় না কোনো দিনই। হৃদয়ের ভেতর লুকিয়ে রাখা কিছু ক্ষত আছে, যেগুলো সময় কখনো শুকোয় না—বরং আরও গভীর হয়। সাফওয়ান আর লিয়ানার গল্প শুরু হয় ঠিক সেই গভীর ক্ষত আর অমোঘ টান থেকে। এক সময়ের ভালোবাসা যখন রূপ নেয় বিশ্বাসঘাতকতায়, তখন সম্পর্ক আর রক্তের হিসাব মিলে যায় মৃত্যুর লাল কালি দিয়ে। কে আসল খলনায়ক? কে বা আসল শিকার? শেষ মুহূর্তে সাফওয়ান–লিয়ানার সম্পর্ক পেরোয় এমন এক বাঁক, যেখানে ভালোবাসা, প্রতিশোধ আর বিশ্বাসঘাতকতা মিশে গেছে এক অদ্ভুত সমাপ্তিতে। লিয়ানা ঠিক সময়েই এসে দাঁড়ায় সাফওয়ানের জীবনের প্রান্তে, আর সেই আগমন নিয়ে আসে অব্যক্ত অনুভূতির ঢেউ। কিন্তু লিয়ানাকে ঘিরে কি কেবল আলো আছে? নাকি তার চারপাশে এমন কিছু অন্ধকারও আছে, যেটা সাফওয়ান এখনও জানে না? আর এলিজা-ই বা কে? শেষে পরিণতি কী হলো তাদের? জানতে হলে পড়তে হবে — "কিসকার্স"🔥 এক থ্রিলিং রোমান্টিক গল্প!
"Just amazing hoise api. Etokkone pora sesh hoilo. Just amazing! Thrilling vibe ta joss chilo. Seshe je Liyana er twist ta diso, seta just chomke deyar moto. Pura taka usul hoise😁 carry on appiiii! Next e শ্রাবণ ধারার ইবুক chaaiiii🔥😩"
অনেক সুন্দর তোর লেখা নিয়ে কথাই হবে না💖🦋 তবে সাফওয়ান আর লিয়ানার পরিনতি এমন না হলেও পারতো😟💔 তবে সব মিলায় সুন্দর ছিল অনেক🖤🤍
Read all reviews on the Boitoi app
আমি এই গল্প নিয়ে কিছু বলার আগে এই গল্পের লেখিকা আপু কে নিয়ে একটা কথা বলতে চাই আর সেটা হচ্ছে সে আমার অনেক পছন্দের একজন লেখিকা আপু 💖,,, এইবার আসি গল্পের কাহিনি তে - ফেসবুকে লেখিকা আপুর একটা রানিং গল্পের পাঠিকা আমি এবং তার গল্প আমার অসম্ভব ভালো লাগে 💖। এই গল্পের এন্ডিং টা আমার পছন্দ হয় নি কারণ এখানে সাফওয়ান পুরোপুরি নির্দোষ ছিলো এবং সে লিয়ানা কে সত্যি ভীষণ ভালোবেসে ছিলো 🙂,, পুরো গল্প টা সুন্দর করে শেষে লেখিকা আপু অন্যায় কে এবং একজন পাপী কে জিতিয়ে দিলেন..। সাফওয়ান লিয়ানা কে তার জীবনের সমস্ত সত্যি টা বলে ছিলেন,, লিয়ানা চাইলে আরও খোঁজ নিতে পারতো তারপর আসল অপরাধী কে মৃত্যু যন্ত্রণা দিয়ে তার প্রাপ্য শাস্তি দিতে পারতো 🙂,,। সাফওয়ান এর মৃত্যু তে এটা প্রমান হয়ে গেলো যে সত্যি নারী জাতী ছলনাময়ী, বিশ্বাস ঘাতক, ধোঁকাবাজ। সাফওয়ান এর বাচ্চা কে পেটে ধারণ করলেই কি এলিজার উর্ফে লিয়ানা সব অপরাধ ক্ষমার যোগ্য 🙂,,। যাইহোক সাফওয়ান এর ঘৃণাই হচ্ছে লিয়ানার জন্য যোগ্য শাস্তি 🙂💖..।
Just amazing hoise api. Etokkone pora sesh hoilo. Just amazing! Thrilling vibe ta joss chilo. Seshe je Liyana er twist ta diso, seta just chomke deyar moto. Pura taka usul hoise😁 carry on appiiii! Next e শ্রাবণ ধারার ইবুক chaaiiii🔥😩