
যমূনা নদীর তীরবর্তী জামালপুর জেলার সরিষাবাড়ি থানার এক গ্রামে গিয়ে এই কবিতাটি আমি লিখেছি। সেখানে বাস্তব অভিজ্ঞতায় আমি দেখেছি, কিভাবে প্রাকৃতিক বিপর্যয়ের কবলে পরে সহায় সম্বল সব হারালেও তারা নিরাশ হয়না , সৃষ্টিকর্তা থেকে বিমূখ হয়না । প্রতিবছরই প্রাকৃতিক দূর্যোগ তাদের সব কেঁড়ে নিলেও, তারা মাথা পেতে তাদের ভাগ্য মেনে নেয়; যেন এটাই তাদের নিয়তি।