

উপজেলার সভাপতি হোসাইন আহমদ এই বিল্ডিং'এর ছয় তলায় থাকেন স্বপরিবারে। বিল্ডিং'টা ওনাদের'ই! ন্যায় বিচারক হিসেবে হাজীপাড়ায় বেশ সুনাম রয়েছে তাঁর। আরাফাত 'রা চারতলায় থাকে। এই পরিবারের ঝা'মেলা গুলো অনেকদিন আগেই তাঁর নজরে এসেছিল। তবে তখন তেমন একটা গুরুত্ব দেন নি তিনি। এক সঙ্গে থাকলে এরকম একটু -আধটু ঝামেলা লাগতেই পারে! কিন্তু ইদানিং বিষয়টা আরও জটিল হচ্ছে যেন! আজ সকালে এদের ঝগড়ার কারণে অন্যান্য ফ্ল্যাটের মানুষজনও এক জায়গায় জড়ো হয়ে গিয়েছিল! এভাবে তো বিল্ডিং'এর শান্তি নষ্ট হচ্ছে! অনেকে অভিযোগও জানিয়েছে ওনাকে। এরকম চলতে থাকলে আরাফাত কে ফ্ল্যাট ছেড়ে দেওয়ার নির্দেশ দিতে বাধ্য হবেন তিনি।
খুব ভালো একটা বই
Read all reviews on the Boitoi app