

বুকের মাঝে চুপটি করে ঘুমাচ্ছে ত্রিধারা। আমার চোখে ঘুম নেই। এক হাতে জড়িয়ে ধরে, অন্য হাতে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। জ্বরের তাপে কখনো কখনো অস্থিরবোধ করছে। ছটফট করছে আমার বুকের মাঝে। কখনো গলায় নাক ঘষছে। কখনো মুঠোভরে নিচ্ছে বুকের কাছের শার্টটা। আমি নির্নিমেষ চেয়ে দেখছি পদ্মকুড়ির মতো তার ঠোঁট, সরল চিবুক, শ্বাসপ্রশ্বাসের নিয়মিত ঢেউয়ে উদ্ধত বুক। বৈদ্যুতিক বাতির আলো পড়েছে ওর গায়ে। শিল্পীর তুলিতে আঁকা জীবন্ত এক শিল্পকর্ম দেখাচ্ছে ওকে। হাত বাড়িয়ে সম্মোহিতের মতো ছুঁয়ে দিলাম ঠোঁটের কোণ। তুলতুলে নরম ত্বকের উষ্ণতায় ডুবে যাচ্ছি। আলতোভাবে ছুঁতে ছুঁতে ক্রমশ এগিয়ে গেলাম ঠোঁটের মধ্যভাগে। বৃদ্ধাঙ্গুলের চাপে নরম রোদের মতো তলিয়ে গেল নিচের ঠোঁটটা। রুক্ষ আঙ্গুলের ঘষায় লালচে হয়ে উঠেছে ইতিমধ্যে। হাত সরিয়ে নিয়ে কোমল ঠোঁটের ছোঁয়ায় মুছে দিলাম সমস্ত নিষ্ঠুরতা। সমুদ্রের অতলে হারিয়ে যাওয়ার ইচ্ছে আমার ছিল না। কিন্তু গহীনে ডুব দেওয়ার অমোঘ নেশা থেকে কে কবে বাঁচতে পেরেছে?
"খুবই ভালো লেগেছে۔۔আমি আপনার সবগুলো বই কিনেছি এবং পড়েছি۔۔ আপনার লেখা এতো ভালো۔۔ হে সখা তো আজীবন মনে গেঁথে থাকবে۔۔অনুরোধ করবো পরিণয়ে নোলককন্যা দ্রুত বইটই এ যেন আসে ۔"
অসম্ভব সুন্দর 🩷
Read all reviews on the Boitoi app
খুবই সুন্দর আর ছিমছাম গল্প।
প্রথম খন্ড মারকাটারি এন্ডিং দেওয়ার পর ভাবছিলাম এটার দ্বিতীয় খন্ডের কি দরকার।বাট ইফ উই আর লাভ হ্যাপিওয়ালা এন্ডিং তখন এটুকুর দরকার ছিলো। সুন্দর ❤️❤️
খুবই ভালো লেগেছে۔۔আমি আপনার সবগুলো বই কিনেছি এবং পড়েছি۔۔ আপনার লেখা এতো ভালো۔۔ হে সখা তো আজীবন মনে গেঁথে থাকবে۔۔অনুরোধ করবো পরিণয়ে নোলককন্যা দ্রুত বইটই এ যেন আসে ۔
অসাধারণ..... অসাধারণ..... এক কথায় আমার তেহজিব আর ত্রিধারা জুটি টা ভীষণ ভালো লেগেছে ❤
যখন "Men in regret" আমার প্রিয় জনরা। তখন কী এই গল্প নিয়ে আলাদা করে কিছু বলার বাকি থাকে, বলুন? অসম্ভব অসম্ভব অসম্ভব সুন্দর ছিল। এখন মনে হচ্ছে ভাগ্যিস ১ম পার্টে এতো বিষাদ ছিল!! তাইতো ২য় পার্ট এতোটা স্বয়ংসম্পূর্ণ লেগেছে! পুরো জার্নিটা প্রকাশ করার মতো না। ১০০ তে ১০০। পুরো গল্পের অনুভূতি — বিরিয়ানির শেষে মজাদার দই। 😭 আগের পার্টের মন্তব্যে আইজামকে উল্লেখ করেছি। এখনো করব। রিমাইন্ডার হিসেবে কাজ করছি বলতে পারেন। আপনি আইজামকে দিয়েও কিছু গড়বড় করাইয়েন তো। এরপর ওর রিগ্রেট টা দেখব। বিটকেল টা আগের বার যথেষ্ট হম্বিতম্বি করেও বেঁচে হেছে। 🌚 এবার দুঃসংবাদ বলি। প্রতিদিন আমি ৮/৯ ঘণ্টা পড়ি। তবে আজকে পড়েছি মাত্র ৩ ঘণ্টা। আপনি কী আমাকে একটু দোয়া করে দিবেন আপু যাতে আমার মনের ইচ্ছে পূর্ণ হয়, প্লিজ? সবশেষে এমন অসাধারণ ই-বুক আবারো নিয়ে আসবেন। তবে বড় করে ১ পার্টেই আনবেন। ধৈর্য যে কী যন্ত্রণারর!!!!!!! ভালোবাসা অক্ষররাণী। 💙
পড়ার আগে মতামত দিবো কেমনে- তবে প্রথম খন্ড পরার পর দ্বিতীয় খন্ডের অপেক্ষায় ছিলাম❤️❤️ ত্রিধারা আমার পচন্দের চরিত্র ❤️