

ইলমে ফিকহ শিক্ষা করা ফরজে আইন ও ফরজে কেফায়া উভয়ই। যতটুকু জ্ঞান লাভের দ্বারা ব্যক্তিগত জীবনে জরুরি বিষয়াদির অবগতি লাভ করা যায়, অতটুকু পরিমাণ জ্ঞান লাভ করা প্রত্যেক নর-নারীর জন্য ফরজে আইন। আর এর অতিরিক্ত অন্যের উপকার সাধন করে জরুরি জ্ঞান লাভ করা ফরজে কেফায়া। বাকি ইলমে ফিকহের সার্বিক বিষয়াদি নামায, রোযা, যাকাত, ও হজ, বিবাহ, তালাক, মীরাছ প্রভৃতি বিষয়ে অগাধ পান্ডিত্য অর্জন সুন্নত বা মুস্তাহাব। অবশ্য ধনীদের জন্য যাকাত ও হজের মাসায়েল, বিবাহ ইচ্ছুকদের জন্য বিবাহের মাসায়েল, তালাক দাতার জন্য তালাকের মাসায়েল, ব্যবসায়ীদের জন্য ব্যবসার মাসায়েল ইত্যাদি যে যে বিষয়ে পদক্ষেপ নিতে চায়, তার জন্য উক্ত বিষয়ক জরুরি মাসায়েল অবগত হওয়া ওয়াজিব।