

“শুভ্র শুনুন।” -“বলো অরু।” এই লোকটা তার নাম এত সুন্দর করে কী করে উচ্চারণ করে? এত স্পষ্ট, এত মিষ্টি, এত আবেগ মেখে, কী করে? অরু নিজেও এতটা সুন্দর উচ্চারণ করতে পারে না নিজের নাম, যতটা না এই লোকটা করছে। অরুর চোখটা কেমন জলে ভরে উঠলো। নাক টেনে নিজেকে সামলে বলল, -“আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে ফোন করেছি আপনাকে।” শুভ্র চোখ ছোট ছোট করে বলল, -“গুরুত্বপূর্ণ? খুব বেশিই গুরুত্বপূর্ণ?” অরু মাথা দোলালো। সংক্ষিপ্ত জবাবে বললো, -“হু।” -“একটু কম গুরুত্বপূর্ণ হলে হয় না?” অরু কপাল কুঁচকে ফেললো, -“জ্বি? বুঝলাম না।” -“বর্তমানে আমি কোনো ‘গুরুত্বপূর্ণ’ কথা শুনতে চাইছি না। আপাতত, আমি আপনার সঙ্গে নিরিবিলি নিজেদের মতো কথা বলতে চাইছি।” -“এখনো তেমন কোনো সম্পর্ক আমাদের মাঝে হয়নি।” -“হতে কতক্ষণ?” -“বড়ো জটিল করে কথা বলেন আপনি। এত ঘুরিয়ে-পেঁচিয়ে কেন বলেন?” শুভ্র হাসে, -“বড্ড বেশি জটিল হয়ে গেল?” অরু অপ্রস্তুত হলো এ যাত্রায়। শুভ্র আবারও হাসে, -“সকলে সব কথার মানে বুঝবে না, তা স্বাভাবিক। আমি মোটেও জটিল কথা বলি না। সামান্য মাথা খাটালে দেখবেন, এগুলো দুধ-ভাত। আপনি নিতান্তই বুদ্ধিমতি মেয়ে। আমার ইঙ্গিত বুঝতে আপনার এতক্ষণ লাগবার কথা নয়।” অরু হাসল, -“আমি বিয়েতে না করলেও যে আপনি নিজের কথা থেকে টলবেন না তা বেশ বুঝতে পারছি। তবুও শেষ চেষ্টা হিসেবে আপনাকে আমি একটা চিঠি লিখবো। আপনি তা পড়বেন। এবং সম্পূর্ণ চিঠির উত্তর চিঠিতে দিবেন। রাজি?” -“বিয়ের আগে কি চিঠি আদান-প্রদান প্রেমের শখ জেগেছে ম্যাডামের?” -“কেন? জাগলে কি ক্ষতি হবে? আপনি আমার শখ পূরণ করবেন না? কেমন স্বামী হবেন তাহলে?” অরুর ঠেস মারা কথায় শুভ্র হেসে ফেললো, -“আপনার আবদার আমার কাছে আদেশস্বরূপ। আপনার প্রতিটি শখ পূরণ করা আমার জন্য ফরজ। এবার বলো, চিঠি কবে আসবে? আমার পোস্টাল অ্যাড্রেস আছে তো তোমার কাছে?”

"আসলে আমি কখনো ভাবিনি যে এই ই বুক টা আমি পরতে পারবো বাট অকাঙ্কিত ভাবে গিফট পেয়ে গেলাম I গল্পটা সুশীল মার্জিত I শুভ্র চরিত্রটা আমার অল টাইম পছন্দের I গল্পটা নিয়ে যত বলব তত কম হবে :)"
গল্পটা সত্যিই সুন্দর।
Read all reviews on the Boitoi app
Ami golpta porlam tobe er theke facebook version ta amar besi valo legeche
আসলে আমি কখনো ভাবিনি যে এই ই বুক টা আমি পরতে পারবো বাট অকাঙ্কিত ভাবে গিফট পেয়ে গেলাম I গল্পটা সুশীল মার্জিত I শুভ্র চরিত্রটা আমার অল টাইম পছন্দের I গল্পটা নিয়ে যত বলব তত কম হবে :)
গল্পটার ব্যাপারে যতটাই বলবো ততটাই কম বলা হবে। এত সুন্দর ভাবে গল্পটা লেখা হয়েছে তা মুখের ভাষা দিয়ে প্রকাশ করা সম্ভব নয়। মনের অন্তরকে ছুঁয়ে যাওয়া যাকে বলে ঠিক ততটাই ভালো লেগেছে গল্পটা পড়ে। প্রত্যেকটা শব্দ যে কতটা আবেগ নিয়ে লেখা সেটা গল্পটা পড়লেই বোঝা যায়। শুভ্র আর অরুর এই নতুন চরিত্র দুটো আমার মনে এক সুশীল দাগ কেটেছে। গল্পটা ফেসবুকের গল্প থেকে সম্পূর্ণ আলাদা তা এটা ভাবার কোন কারণ নেই যে একই গল্প দুবার পড়তে চলেছি। যে গল্পটা পড়বে বা যে গল্পটা পড়েছে তারা দুজনেই বুঝতে পারবে গল্পটা কতটা সুন্দর। আপুর লেখা বরাবরই সুন্দর কিন্তু এই গল্পটার মধ্যে দিয়ে আপুর মুক্ত চিন্তাধারা প্রকাশ পেয়েছে। যা শুভ্র এবং অরুর এই নতুন রূপ দুটিকে আরও দৃঢ় এবং মজবুত করে তুলেছে। ধন্যবাদ আপু আমাদেরকে এতটা সুন্দর একটা গল্প উপহার দেওয়ার জন্য এবং ধন্যবাদ এত সুন্দর সুন্দর গল্প লেখার জন্য তুমি আরো এগিয়ে যাও আমরা তোমার পাশে আছে সর্বক্ষণ এবং ভবিষ্যতেও থাকবো। ইনশাল্লাহ সবকিছু ভালো হবে।