

নাবিক যেমন দূর শহরে বানিজ্য কইরা ফিরে আইয়া দেহে দরজার চৌকাঠ ধরে কেহ অপেক্ষা করছে। অমন কইরা কেহ আমার জন্য শহরের শেষ প্রান্তে, গতবারের ঝড়ে ভেঙে যাওয়া দরজা, ছোট ছোট ছিদ্র দিয়ে আকাশ দেখা যাওন যাই— এক থালা ভাত রয়ে অপেক্ষা করুন কেহ— আমার জন্য; কহন বানিজ্য শেষ কইরা বাড়ি আহুম।