

সমস্ত ঘর ডুবে গেল অন্ধকারে। অন্ধকারের মাঝে চিৎকার-চেঁচামেচি আর মোটাসোটা টেকো মাথার লোকটার গোঙানির শব্দ। চার্জার ল্যাম্প জ্বলে উঠতেই দেখা গেল, সবাই যে যার অবস্থানে অক্ষত, শুধু মোটাসোটা টেকো মাথার সেই লোকটা দু-হাত দিয়ে মাথা চেপে ধরে অজ্ঞান হয়ে পড়ে আছেন। তাঁর নাক দিয়ে গলগল করে তাজা রক্ত বেরোচ্ছে।