

যদি আকাশ জুড়ে আঁধার নামে, ভয় করিনা আর মোটে। মরণ কঠিন; সত্য তবু, বাঁচার মায়া বিদঘুটে। যদি বান ডাকে ঐ জমিন জুড়ে, বিজলি নাচে আকাশ ফুঁড়ে, ভয় করিনা আর মোটেই, একলা রাতের কোল ঘিরে। মরণ ছোবল খুবলে দিয়ে, হৃদয় জখম নাহয় হোক, অনুভূতির মরণ হলেও, আমার তাতে নাইকো শোক।