

“পৈতৃক ভিটা” ভারিক্কি ধরনের গল্প নয়। এমন লেখা আমি আগে লিখিনি। ভারী আলোচনা, বাস্তবতার ধাক্কা এসব এই গল্পে নেই। একটা পরিবারের বিভিন্ন মানুষ, তাদের ব্যক্তিত্বের অমিল এবং সেই অমিলের সৌন্দর্য নিয়েই গল্পটা এগিয়ে গেছে। এটা একেবারে হালকা পাতলা ধরনের গল্প। মন খারাপ হলে আসবেন, দুই একটা পর্ব পড়ে মন ভালো করে চলে যাবেন। এজন্যই এটা লেখা। গল্পের সাথে আপনার সময়টুকু সুন্দর কাটুক।
"মা শা আল্লাহ আপুর লেখা অসাধারণ। কি সুন্দর করে, সুন্দর ধাঁচে তিনি ছোট ছোট বিষয়গুলো ফুটিয়ে তোলেন। আল্লাহ আপনার লেখায় আরও বারাকাহ দিক।"
সুন্দর একটা গল্প। পরে আর আম পাওয়া যায়।
Read all reviews on the Boitoi app
মা শা আল্লাহ আপুর লেখা অসাধারণ। কি সুন্দর করে, সুন্দর ধাঁচে তিনি ছোট ছোট বিষয়গুলো ফুটিয়ে তোলেন। আল্লাহ আপনার লেখায় আরও বারাকাহ দিক।
অনেক সুন্দর একটি উপন্যাস।
বহুদিন পরে কোনো বই পড়ে এভাবে অট্টহাসিতে গড়িয়ে পড়ছিলাম, বারবার। দারুণ মুখরোচক একেকটি ঘটনা, আর সংলাপ গুলো বাঁধাই করে রাখার মত। আরেকটা বহুব্রীহি পরিবার। তিন ভাইয়ের নাম জিবরাইল, মিকাইল, ইসরাফিল - বুঝেন অবস্থা। আরেকটা ভাই জন্মালে কি হতো? নিরীহ ছাতা নিয়ে কি কি কান্ডটাই না হলো। এই বুদ্ধি কাজে লাগাতে হবে - ছাতায় ফোন নম্বর লিখে রাখতে হবে; যতবার যে হারাবে, টাকা আসবে বিকাশে! কমলা বানু আর রাহেলা বুড়ি দুজনকেই অত্যধিক পছন্দ হয়েছে। এদের মতো মানুষ আশেপাশে থাকলে হৃদরোগের ঝুঁকি নেই বললেই চলে। মুসাফির তুমি দীর্ঘজীবি হও, এত সরল আর ভোজনবিলাসী ছেলেটা! শিমুল আর পুষ্প দুটাই বিনোদনের হাড়ি। কাজলা, রেহনুমা, খালিদ খুবই প্রিয় চরিত্রগুলো। ইসরাফিলের একটা বিয়ে হওয়া উচিত ছিল। গল্পের আড়ালেও আরেকটি গল্প বলা হয়েছে যেটা প্রায় সব পরিবারেই ঘটে থাকে, তাও মানুষ সচেতন হয় না, হওয়া উচিত। সব শিশুর নিরাপত্তা নিশ্চিত করা হোক।
অনেক অনেক সুন্দর ছিল গল্পটি
এত্ত সুন্দর❤️
এটা আমার পড়া বেস্ট গল্পের মধ্যে একটা। আমার অনেক ভালো লেগেছে অনেক। আমি এর আগে কোনো দিন কোনো গল্প পড়ে এত হাসি নি । অনেক মজার গল্প। বাস্তবতা খুব কাছের এটা। প্রতি টা কাহিনি মন ছুয়ে গেছে। এক কথা অসাধারণ। পরিবারের সবাই এত মিশুক অনেক মিষ্টি একটা পরিবার।
এত সুন্দর করে কিভাবে লেখেন? মাশাল্লাহ আপনার লেখা পড়লে মন ভাল হয়ে যায়। এত সুন্দর বড় একটা গল্প এরকম ফ্রিতে দিয়ে রেখেছেন, কি আশ্চর্য! অথচ মাঝে মাঝে একশো দুইশ টাকা দিয়ে কেনা বইগুলোও পড়ার মত হয় না। আপনার গল্প পড়ে আমার মন খারাপ গুলোর পেস্ট ইন রিস হয়ে গেছে।
বইটি বেশ কিছুদিন আগে পড়েছিলাম। লেখিকার লেখা পড়া প্রথম গল্প ছিল এটি। ভালো লেগেছিল মা শা আল্লাহ।
ভীষণ সুন্দর একটা পারিবারিক গল্প। চমৎকার ভাবে সাবলীল ভাষায় লেখা। মাশা-আল্লাহ।