

শুদ্ধভাবে পবিত্র কুরআন তিলাওয়াত করা সম্পর্কে আল্লাহ তা'আলা বলেন- وَرَتِّلِ الْقُرْاٰنَ تَرْتِيْلًا অর্থ- তোমরা তারতীল [তাজবীদসহ] কুরআন পাঠ কর। [সূরা মুয্জাম্মিল-৪] আল্লাহর নির্দেশ হওয়ার কারণে পবিত্র কুরআন শুদ্ধভাবে পাঠ করা ফরজে আইন। আর শুদ্ধ করে না পড়লে আয়াতের অর্থ পরিবর্তন ও বিকৃত হয়ে যেতে পারে। রাসূল সা. বলেছেন, لَيْسَ مِنَّا مَنْ لَّمْ يَتَغَنَّ بِالْقُرْاٰنِ অর্থ- সে ব্যক্তি আমার উম্মত নয়, যে সুন্দর করে কুরআন পাঠ করে না। [বুখারী] তিনি আরো বলেছেন- حَسِّنُوا الْقُرْاٰنَ بِأَصْوَاتِكُمْ فَإِنَّ الصَّوْتَ الْحَسَنَ يَزِيْدُ الْقُرْاٰنَ حُسْنًا অর্থ- তোমাদের আওয়াজ দ্বারা কুরআনকে সুন্দর কর। কেননা, সুন্দর আওয়াজ কুরআনের সৌন্দর্যকে বৃদ্ধি করে। [দারিমী]