

“মাস্ক সরে মুখ উন্মুক্ত হতেই, হ্যাভেনের চোখে দৃশ্যমান হলো শিশির কণার মতো স্নিগ্ধতা নিয়ে সদ্য প্রস্ফুটিত এক কোমল পুষ্প। যার কাজল টানা, ঘনপল্লব বিশিষ্ট হরিণাক্ষী নিমিষে লুফে নিল এক মানবের সর্বস্ব আকর্ষণ। বালিকার গোলাপের পাপড়ির মতো নিটোল শুষ্ক ঠোঁট জোড়া মৃদু কম্পমান। গোলগাল ছোট্ট নাকে ঘামের ক্ষুদ্র ফোঁটা ভানুর রোশনাইতে চিকচিক করছে। ফোলা ফোলা হালকা লালিত টসটসে কপোলদ্বয় যেন স্ট্রবেরি, দেখলেই কুটুস করে কামড় দিতে মন চায়। মেয়েটার ফর্সা শুভ্র মুখশ্রী রক্তাভ ক্লান্তিতে বিবর্ণ। পুরো মুখাবয়বে তীর্যক চাউনি ঘুরে সর্বশেষ দৃষ্টি বর্তায় আপেলের মতো টোল পড়া চিবুকে। ব্যস! এতেই এক লোহমায় হরণ করল লোকটার বক্ষপিঞ্জর। বিমুগ্ধতাপূর্ণ চোখ দুটো ডুবে গেল বালিকাতে। পলকহীন চেয়ে রয়েছে সে মানব। মেয়েটার আগমনে ঝোড়ো হাওয়ার মতোই লন্ডভন্ড হলো অন্তরে সবকিছু। হৃদয়হরণকারী শুভ্র পরীটাকে দেখে তার সমগ্র সত্তা ঢাকা পড়ল অকস্মাৎ অনুভূতিপ্রবণ বিস্ময়ের স্নিগ্ধ দীপ্তিতে। চোখের তারায় ভাসমান কেবল বালিকার মুখশ্রী। দৃষ্টি অবিচল রেখেই স্বগতোক্তিতে বিড়বিড়াল সে, "ভয়ংকর!"”
আমার কোমলমতি ই-বুক নিয়েছিলাম।এখন এটাও নিলাম।যদিও বা আগুন মোমকে ফেসবুকে পড়া হয়ে তবে হ্যাভেন অরুকে ফেসবুকে পড়া হয়নি।আশা করছি আগের ই-বুকের মত এই ই-বুক টাও অসাধারণ হবে।
Read all reviews on the Boitoi app