

স্বজনপ্রীতি বলতে সজলের কাছে কেবলই অর্থপ্রীতি মাত্র। একটা কথা সে গুরুতরভাবে বিশ্বাস করে, তা হলো বাবারা আত্মীয় সমেতই দেহটা ত্যাগ করে। জীবনের প্রতি পদে দেখেছে সে, অনুভব করেছে। তার কাছে জগত বলতে কেবলই তার মা এবং মায়ের পরে সংসার। তাই মায়ের চিকিৎসার জন্য সজল ফিরে যায় নিজ অতীতের কাছে—গ্রামে। যে গ্রাম তাকে শুধু দুঃখ দিয়েছে। লক্ষ্য ছিল যৎসমান্য নিজের ভিটেটা বিক্রি করে ফিরে আসবে শহরে। কিন্তু সত্যিই কি কাজটা সহজ হবে? গ্রামে এসে সজল তার বন্ধু হরেণের চাচির মুখে সদা একই বুলি আওড়াতে দেখে, ‘জোনাকিরা মেরে ফেলবে।’ আদতে কি জোনাকি পোকা কাউকে মারার ক্ষমতা রাখে? নাকি এর আড়ালে অন্য কিছু ঘাপটি মেরে রয়েছে! জোনাকি, শুনতে সাধারণ এক পোকার মনে হলেও সজলের জন্য হয়ে দাঁড়ায় অসামান্য কিছু!
Sherah ekti boi💜
Read all reviews on the Boitoi app
বাহ! ব্যতিক্রমধর্মী গ্রাম্য হরর। ভয়, হরর, অভিশাপ, পারিবারিক বিবাদ সবকিছু একসাথে।