

মেয়েটার পুরো শরীরজুড়ে আমার শুধু ওর চোখগুলো সবচেয়ে বেশি ভালো লেগেছিল। ওর চোখ দুটো ঠিক তেমন ছিল, যেন অন্ধকার রাতে কোনো মোটরগাড়ির হেডলাইট, যার দিকে মানুষের সর্বপ্রথম দৃষ্টি যায়। আপনারা এটা ভেবে বসবেন না, মেয়েটা খুব সুন্দরী ছিল। একদমই না। আমি সুন্দর ও অসুন্দরের পার্থক্য বুঝি। কিন্তু মাফ করবেন, সেই চোখজোড়া সম্পর্কে এইটুকুই বলতে পারি—তা সুন্দর ছিল না। কিন্তু তবুও... সেগুলোর মাঝে এক অসীম আকর্ষণ ছিল। আমার এবং সেই চোখগুলোর দেখা হয়েছিল এক হাসপাতালে। আমি হাসপাতালের নামটা আপনাদের বলতে চাইছি না, কারণ এতে আমার গল্পের কোনো লাভ নেই। ব্যস, আপনারা ধরে নিন, ওটা একটা হাসপাতাল ছিল…
অনেক বেশি সুন্দর।
Read all reviews on the Boitoi app