

“অক্টোবর মাস কি আপনার ভালো লাগে?” “অবশ্যই ভালো লাগে।” “কেন ভালো লাগে? কোনো বিশেষত্ব আছে কি?” আরন একটু ভেবে বলল, “উমমম… বিশেষত্ব বলতে পরিবেশ ভালো লাগে। শীতের পূর্বমুহূর্তে কেমন একটা শান্তি-শান্তি পরিবেশ থাকে। খুব ঠান্ডাও না, খুব গরমও না। এটা আমার জন্য উপভোগ্য। তাছাড়া অক্টোবরে প্রকৃতি রূপ বদলায়। সবকিছুতেই কেমন নতুন-নতুন সাজ চোখে পড়ে। একটু-একটু করে কত আয়োজন নিয়ে পৃথিবীতে শীত মৌসুম নেমে আসে। সবকিছুই আমি বেশ উপভোগ করি। এই তো। আর কোনো বিশেষ কারণ খুঁজে পেলে পরবর্তীতে আপনাকে জানাব।” শানায়া হাসিমুখে বলল, “আচ্ছা। আপনি কিন্তু খুব প্রাণবন্ত মানুষ।” আরন মুচকি হেসে বলল, “ডোন্ট ফ্ল্যাটার মি।” “সত্যি বললাম কিন্তু।” “থ্যাংক ইউ।” “এমন প্রাণবন্ত মানুষের জীবনে এখনও প্রেম এল না, এটা অবিশ্বাস্য।” আরন মাথা নেড়ে বলল, “আই ডোন্ট ডেয়ার টু। আই থিংক আপনি অলরেডি কারণ জেনে গেছেন।” শানায়া মাথা দুলিয়ে বলল, “হুম।” এই সুযোগে আরন প্রশ্ন করে বসল, “আপনার জীবনে এসেছে, প্রেম?”
"অনেকদিন পরে গল্প পড়লাম, এক্সাম চলছে এর মধ্যেও এক বসায় শেষ করেছি। গল্পের নামটা একদম পারফেক্ট হয়েছে- অক্টোবরের আট দিনে ভীষণ সুন্দরভাবে আরন ও শানায়ার পরিচয়। ইশ! আফসোস হচ্ছে আমার জীবনেও যদি এমন কোনো অক্টোবরে কেউ আসতো। যাইহোক বরাবরের মতো গল্পের প্লট,শব্দচয়ন দারুণ ছিল। তবে আরেকটু বড় হলে ভালো হতো। ইলোপু তোমার লেখা সবগুলো গল্পই আমাকে মুগ্ধ এইযে রিডিং ব্লক কী সুন্দর করে কেটে গেলো। খুব শীঘ্রই তোমার লেখা বইতে দেখার অপেক্ষায় আছি। 🖤"
পারিবারিকভাবে পাকানো একটা ষড়যন্ত্রের মতো একটা আকাঙ্ক্ষিত ঘটনা! দিনলিপির মতো এগিয়ে গিয়েছে ঘটনা ❤️ তবে গল্পটা নায়কনির্ভর হয়েছে বেশি। নায়িকার ব্যক্তিত্ব নিয়ে আরেকটু থাকলে জমতো বেশ।
Read all reviews on the Boitoi app
কি মিষ্টি একটা ইবুক ❤️😘🥰!!! খুব সুন্দর হয়েছে। একদম মন ভালো করে দেওয়ার মতোন। শুভকামনা রইল 🌸🌸
খুব সুন্দর একটা বই।
অনেকদিন পরে গল্প পড়লাম, এক্সাম চলছে এর মধ্যেও এক বসায় শেষ করেছি। গল্পের নামটা একদম পারফেক্ট হয়েছে- অক্টোবরের আট দিনে ভীষণ সুন্দরভাবে আরন ও শানায়ার পরিচয়। ইশ! আফসোস হচ্ছে আমার জীবনেও যদি এমন কোনো অক্টোবরে কেউ আসতো। যাইহোক বরাবরের মতো গল্পের প্লট,শব্দচয়ন দারুণ ছিল। তবে আরেকটু বড় হলে ভালো হতো। ইলোপু তোমার লেখা সবগুলো গল্পই আমাকে মুগ্ধ এইযে রিডিং ব্লক কী সুন্দর করে কেটে গেলো। খুব শীঘ্রই তোমার লেখা বইতে দেখার অপেক্ষায় আছি। 🖤